ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

স্মার্টফোন আনল জেডটিই ডুয়াল ডিসপ্লে

বাঙালী কণ্ঠ নিউজঃ বেশকিছু ডিভাইস নির্মাতা ফোল্ডেবল হ্যান্ডসেট আনতে কাজ করছে। এ তালিকায় অ্যাপল ও স্যামসাংয়ের মতো ডিভাইস নির্মাতারাও রয়েছে। তবে সবাইকে পেছনে ফেলে ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করল জেডটিই। অ্যাক্সন এম নামের এ ডিভাইস প্রতিষ্ঠানটির প্রথম ডুয়াল ডিসপ্লে-সংবলিত স্মার্টফোন।

জেডটিইর অ্যাক্সন এম যুক্তরাষ্ট্রের বাজারে এটিঅ্যান্ডটির সঙ্গে মিলে উন্মোচন করা হয়েছে। ডিভাইসটি আগামী মাস থেকে দেশটিতে সরবরাহ শুরু হবে। একই সময় চীন, ইউরোপ ও জাপানের বাজারে এটির সরবরাহ শুরু হবে।

জেডটিই অ্যাক্সন এম ফোল্ডেবল স্মার্টফোনে ৫ দশমিক ২ ইঞ্চির ডুয়াল ফুল এইচডি টিএফটি এলসিডি ডিসপ্লে আছে। ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস ৫। ৪ গিগাবাইট র্যামের এ স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর আছে। এতে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে। ডিভাইসটিতে ২০ মেগাপিক্সেলের একটি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে, যা রিয়ার ও ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ৭.১.২ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এ স্মার্টফোনে ৩১৮০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। ডিভাইসটি কুইক চার্জ ৩.০ প্রযুক্তি সমর্থন করবে।

জেডটিইর তথ্যমতে, তাদের নতুন এ ডিভাইস ফোল্ড করে সহজে পকেটে রাখা যাবে। ডিভাইসটি ডুয়াল মোডে থাকা অবস্থায় এর দুই ডিসপ্লেতে দুটি ভিন্ন ভিন্ন অ্যাপ ব্যবহার করা যাবে। এক্সটেন্ডেড মোডে এর এক ডিসপ্লেতে ই-মেইল দেখা এবং অন্য ডিসপ্লেতে ভিডিও গেম খেলতে পারবেন ব্যবহারকারী। ট্র্যাডিশনাল মোডে সাধারণ সকল স্মার্টফোনের মতোই ডিভাইসটি ব্যবহার করা যাবে।

এছাড়া মিরর মোডে দুই ডিসপ্লে পরস্পরের বিপরীত দিকে ফোল্ড করা থাকলে একই কনটেন্ট উভয় ডিসপ্লেতে প্লে করা যাবে।

জেডটিইর দাবি, বৈশ্বিক স্মার্টফোন বাজারে নতুন মাত্রা যোগ করবে অ্যাক্সন এম স্মার্টফোন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

স্মার্টফোন আনল জেডটিই ডুয়াল ডিসপ্লে

আপডেট টাইম : ০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭