ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ভাঁজ করা স্মার্টফোন আনছে হুয়াওয়ে

বাঙালী কণ্ঠ নিউজঃ আগামী বছর সম্ভবত ভাঁজ করা স্মার্টফোনের বছর হতে যাচ্ছে। স্যামসাং, অ্যাপল, নকিয়া, জেডটিই, লেনোভোর মতো প্রতিষ্ঠান ভাঁজ করা স্মার্টফোন তৈরিতে আগ্রহ দেখিয়েছে। এবারে চীনের অন্যতম প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াওয়ে ভাঁজ করা যায়—এমন স্মার্টফোন তৈরিতে আগ্রহ দেখিয়েছে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের সিইও রিচার্ড ইয়ু ভাঁজ করা স্মার্টফোন তৈরির কথা জানিয়েছেন।

ইয়ু বলেছেন, হুয়াওয়ে ভাঁজ করা স্মার্টফোনের নমুনা তৈরিতে কাজ শুরু করেছে। আগামী বছর নাগাদ এ ফোন বাজারে দেখা যেতে পারে। হুয়াওয়ে ছাড়া কেবল স্যামসাং ভাঁজ করা স্মার্টফোনের বিষয়টি নিশ্চিত করেছে।

রিচার্ড ইয়ু বলেছেন, প্রোটোটাইপ তৈরি করলেও এখনই ভাঁজ করা স্মার্টফোন বাজারে ছাড়া হচ্ছে না। একটি স্মার্টফোন দুটি স্ক্রিন থাকবে—এমন স্মার্টফোন তৈরি করা হচ্ছে। তবে স্মার্টফোনের দুটি স্ক্রিনের মধ্যে সামান্য ফাঁক থেকে যাচ্ছে। ওই ফাঁক বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। আগামী বছরের মধ্যেই এ সমস্যা সমাধান হয়ে যাবে। গত মাসে স্যামসাং কর্তৃপক্ষ আগামী বছরে তাদের ভাঁজ করা গ্যালাক্সি স্মার্টফোন আনার পরিকল্পনার কথা প্রকাশ করে। ওই ফোনে সহজে বাঁকানো যায়—এমন ডিসপ্লে ব্যবহার করা হবে। স্যামসাং কর্তৃপক্ষও তাদের ওই স্মার্টফোন তৈরিতে কারিগরি সমস্যার কথা জানায়।

চলতি বছরে সবচেয়ে আলোচিত ট্রেন্ড বেজেল বিহীন স্মার্টফোন। হুয়াওয়ে মনে করছে, স্মার্টফোনে নকশার ক্ষেত্রে পরবর্তী বড় পরিবর্তন হবে ভাঁজ করা স্মার্টফোনের মাধ্যমে। ইতিমধ্যে জেডটিই এক্সন এম মডেলের ভাঁজ করা ফোন উন্মুক্ত করেছে। তথ্যসূত্র: এনডিটিভি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ভাঁজ করা স্মার্টফোন আনছে হুয়াওয়ে

আপডেট টাইম : ০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭