ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

জয়া বনলতা সেনের চরিত্রে

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশের একজন প্রথমসারির মডেল ও অভিনেত্রী জয়া আহসান। তবে এখন তাকে কলকাতার অভিনেত্রী বললেও ভুল হবে না। বিভিন্ন কাজে বছরের অধিকাংশ সময় তিনি সেখানেই কাটান। বর্তমানে অভিনয়ও বেশি করছেন কলকাতার ছবিতে।

ওপার বাংলার ছয়টি ছবিতে কাজ করেছেন জয়া। চলতি বছরেই ‘একটি বাঙালি ভূতের গপ্প’ এবং ‘রাজকাহিনি’ নামের দুটি কলকাতার ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘রাজকাহিনি’তে যৌবনাশ্রিত ও আপত্তিকর দৃশ্যে অভিনয় করে তিনি সমালোচিত হয়েছেন। এবার হাত দিচ্ছেন আরও একটি নতুন ছবির কাজে।

শোনা যাচ্ছে, ‘ঝরা পালক’ নামের কলকাতার একটি ছবিতে বনলতা সেনের চরিত্রে দেখা যাবে তাকে। বিখ্যাত কবি জীবনানন্দ দাশের জীবনী নিয়ে নির্মাণ করা হবে ছবিটি।  এটি পরিচালনা করবেন সায়ন্তন মুখার্জি।

তবে এখনও খাতা কলমে কিছুই চূড়ান্ত হয়নি। মৌখিকভাবে ছবিটিতে অভিনয় নিয়ে পাকাপাকি কথা হয়েছে।  চুক্তিবদ্ধ হওয়ার পরই ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন জয়া।ছবিটিতে জীবনানন্দ দাশের ভাই অশোক আনন্দের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের চিত্রনায়ক আমান রেজা।

নাট্যজগতের মানুষ জয়া ২০০৪ সালে ঢুকে পড়েন চলচ্চিত্র জগতে। বাংলাদেশ ও কলকাতা মিলে ২০টার মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত প্রথম ছবি ‘ব্যাচেলর’। কাজ করেছেন ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘ডুবসাঁতার’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘জিরো ডিগ্রী’ এবং ‘ঈগলের চোখ’ এর মতো ছবিগুলোতে। জিতেছেন তিনটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’, তিনটি ‘মেরিল প্রথম আলো পুরস্কার’সহ আরও অনেক পুরস্কার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

জয়া বনলতা সেনের চরিত্রে

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭