ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ক্রেডিট কার্ড চালু করবে উবার

বাঙালী কণ্ঠ নিউজঃ এবার নিজস্ব ক্রেডিট কার্ড চালু করতে যাচ্ছে উবার। এ কার্ডের মাধ্যমে উবারের ভাড়া পরিশোধ করা হলে দুই শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। অন্যান্য সুবিধাদির মধ্যে রয়েছে উবারের খাবার সার্ভিস গ্রহণের ক্ষেত্রে প্রতি এক ডলারের জন্য চার শতাংশ, বিমান ভ্রমণের ক্ষেত্রে তিন শতাংশ এবং অনলাইনে কেনাকাটায় দুই শতাংশ ক্যাশব্যাক দেয়া হবে।

এছাড়া বছরে পাঁচ হাজার ডলারের গাড়িভাড়া পরিশোধ করলেই ৫০ ডলার মূল্যমানের উপহার পাওয়া যাবে। বার্ষিক কোনো ফি না থাকলেও কার্ডটি কাজে লাগিয়ে বিদেশ ভ্রমণের সময়ও উবারের গাড়ি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

এ কার্ডের মাধ্যমে মোবাইল ফোনের মাসিক বিল পরিশোধ করা হলে গ্রাহকের স্মার্টফোন চুরি কিংবা নষ্ট হলে সর্বোচ্চ ৬০০ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে।

‘দ্য উবার ভিসা কার্ড’ নামের কার্ডটি চালুর জন্য যুক্তরাজ্যভিত্তিক বারক্লেইস ব্যাংকের সঙ্গে চুক্তিও করছে উবার। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শুরুতেই কার্ডটি চালু হতে পারে। উবার অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডটির জন্য আবেদন করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ক্রেডিট কার্ড চালু করবে উবার

আপডেট টাইম : ১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭