ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়? চোখ ভেজাবে এই ৫ সিনেমা

পৃথিবীতে রহস্যময় নতুন গ্রহাণুর সন্ধান

বাঙালী কণ্ঠ নিউজঃ গ্রহাণু হল প্রধানত পাথর দ্বারা গঠিত বস্তু যা তারাকে কেন্দ্র করে আবর্তন করে। এরা ছোট আকারের গ্রহ যেমন বুধের চেয়েও ছোট। সম্প্রতি এমনই একটি রহস্যময় গ্রহাণুর দেখা মিলল সৌরজগতে। গবেষকদের দূরবীক্ষণ যন্ত্রে ধরা পড়েছে এটি।

মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন, কোনো এক অন্য ছায়াপথ থেকে এসে পৌঁছেছে ওই গ্রহাণুর মত বস্তুটি। এটাই প্রথম মহাকাশের অতিথি, যা পৃথিবী থেকে দেখা যাচ্ছে। রহস্যময় ওই বস্তুটির নাম দেওয়া হয়েছে A/2017 U1, চলতি মাসের শুরুতে এটি আবিষ্কার করা হয়েছে। হাওয়াই ইউনিভার্সিটি থেকে উচ্চমানের এক বিশেষ টেলিস্কোপে ধরা পড়েছে সেই দৃশ্য।

ক্যালিফোর্নিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্রের কর্ণধার পল কোডাস বলেন, এমন একটি বিষয়ের জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম।

অনেক আগেই এটা জানা গিয়েছিল যে, এরকম একটা জিনিসের অস্তিত্ব রয়েছে। নক্ষত্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই ধরনের গ্রহাণু যা মাঝে মধ্যে সৌরজগতের মধ্যেও চলাফেরা করে। কিন্তু এই প্রথম টেলিস্কোপে ধরা পড়ল এটি।

গত ২ সেপ্টেম্বরে এটি মঙ্গলের কক্ষপথ পার করে। ১৪ অক্টোবর এটি পৃথিবীর সবথেকে কাছে আসে। মাত্র ১৫ মিলিয়ন মাইল দূরে ছিল এটি। তবে এর গতি অত্যন্ত বেশি। গবেষকেরা খতিয়ে দেখছেন, কোথা থেকে এসেছে এটি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

পৃথিবীতে রহস্যময় নতুন গ্রহাণুর সন্ধান

আপডেট টাইম : ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭