ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

জেনে নিন হলুদ জলের উপকারিতা

বাঙালী কণ্ঠ নিউজঃ বর্তমানে মানুষ স্বাস্থ্য সচেতন। শরীরকে ফিট রাখতে বিভিন্ন প্রকার ভেষজ মিশ্রণ অনেকেই গ্রহণ করে থাকেন। পাশাপাশি শরীরচর্চাও চলতে থাকে পূর্ণ মাত্রায়।

অনেকেই হয়তো জানেন না হলুদ-জল খাওয়ার উপকারিতা। রান্নায় প্রয়োজনীয় এক উপাদান এই হলুদ। এই হলুদ-জল যদি নিয়মিত এক গ্লাস করে খাওয়া যায়, তাহলে দূরে থাকবে অনেক অসুখই।

স্মৃতিশক্তি ধরে রাখা থেকে শুরু করে ক্যানসারের মতো রোগ মোকাবিলা- হলুদের জুড়ি মেলা ভার। জাতীয় স্তরের এক হেলথ ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে সামনে এসেছে হলুদের এই বহুবিধ গুণাগুণ।

মূল গবেষণাটি প্রকাশিত হয়েছে, ‘আমেরিকান জার্নাল অফ কার্ডিয়োলজি’তে। ওই গবেষণায় দাবি করা হয়েছে, কার্ডিও ভাস্কুলার সিস্টেমের জন্য দারুণ উপকারী হলুদ। হলুদের রস খেলে হৃদরোগের সম্ভাবনা ৫৬% কমে যায়।

জানা গেছে, এক ঘণ্টা জগিং করলে শারীরবৃত্তীয় কার্যকলাপ যতটা সচল হয়, তা একাই করে দিতে পারে হলুদের রস। পাশাপাশি হার্ট, রক্ত চলাচল স্বাভাবিক রাখার সঙ্গে হলুদ বিশেষ কার্যকরী সেই সব মহিলাদের জন্য যাঁদের সদ্য মেনোপজ হয়েছে। কারণ এই সময়টায় মহিলাদের মধ্যে হার্ট ও অন্যান্য সমস্যার প্রবণতা দেখা দেয়। কী ভাবে খাবেন?

কী ভাবে হলুদকে কাজে লাগাবেন, জেনে নিন…

১) হৃদরোগের সমস্যা দূর করতে টানা ৮ সপ্তাহ প্রতিদিন খেতে হবে ১২৫ মিলিগ্রাম হলুদের রস।

২) শরীর সুস্থ রাখতে রোজ এক চামচ হলুদ খেতে হবে।

৩) খাবার বা চায়ের সঙ্গে মিশিয়ে নিন এক চামচ হলুদ। হলুদের জুসও শরীরের পক্ষে বিশেষ উপকারী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

জেনে নিন হলুদ জলের উপকারিতা

আপডেট টাইম : ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭