ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

হাজার মাসের শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল ক্বদর’

‘লাইলাতুল ক্বদর’ মানে হচ্ছে ক্বদরের রাত। ক্বদর অর্থ মাহাত্ম্য ও সম্মান। অর্থাৎ মাহাত্ম্যপূর্ণ রাত্রি ও সম্মানীয় রাত্রি। এ রাতের বিরাট মাহাত্ম্য ও অপরিসীম মর্যাদার কারণে রাতকে ‘লাইলাতুল ক্বদর’ বা মহিমান্বিত রাত বলা হয়।

গবেষক আবু বকর ওররাক (র.) বলেন, এ রাত্রিকে ‘লাইলাতুল ক্বদর’ বলার কারণ হচ্ছে, এ রাতের পূর্বে আমল না করার কারণে যাদের কোনো সম্মান মর্যাদা, মূল্যায়ন ছিল না, তারাও তাওবা-ইস্তেগফার ও ইবাদত এর মাধ্যমে এ রাতে সম্মানিত ও মহিমান্বিত হয়ে যান। (তাফসীর মা’রিফুল কুরআন)

আরেক অর্থে ক্বদর মানে তাকদীর বা নির্দিষ্ট ও ধার্যকরণ বা আদেশদানও হয়ে থাকে। এ রাতে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিযিক, বৃষ্টি ইত্যাদির পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাগণ লিখে দেয়া হয়।  এমনকি এ বছর কে হজ্জ করবে তাও লিখে দেয়া হয়। হযরত ইবনে আব্বাস (রা.) এর বক্তব্য মতে চারজন ফেরেশতাকে এসব কাজ বুঝিয়ে দেয়া হয়।  তারা হলেন, ইসরাফিল, মীকাঈল, আযরাঈল ও জিরাঈল (আ.)। (কুরতুবী)

পবিত্র কুরআনের সূরা দুখান এর শুরুর দিকে আয়াতটিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ‘যে বরকতময় পবিত্র রাতে তাকদীর বা অদৃষ্ট সংক্রান্ত সব ফায়সালা লিপিবদ্ধ করা হয়।’ অধিকাংশ তাফসীরবিদগণের মতে সেই বরকতপূর্ণ রাত্রি হচ্ছে ‘লাইলাতুল ক্বদর’।

মোটকথা, এ মহিমান্বিত রাতের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। পবিত্র কুরআনও ত্রিশপারা একসঙ্গে অবতীর্ণ হয়েছিলো এ রাতেই।  এ রাতের ফযীলত ও মর্যাদার বিষয়ে খোদ আল্লাহ তা’য়ালা সূরাতুল ক্বদর নামের একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল করেছেন। এর চেয়ে বড় মাহাত্ম্য ও মর্যাদা আর কি হতে পারে? আল্লাহ নিজেই এ রাতের মহিমা বর্ণনায় বলেছেন, ‘ক্বদরের রাত্রি এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ’ (৯৭:০৩)। অর্থাৎ কারো এক নাগাড়ে এক হাজার মাস বা ৮৩ বছর ৪ মাস পর্যন্ত ইবাদত করার যে ফযীলত বা সওয়াব পাওয়া যায়; তা এ এক রাতের ইবাদতের দ্বারাই মহান আল্লাহ প্রদান করে থাকেন। সুবহানাল্লাহ।

সহীহ বুখারি ও সহীহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সাওয়াব প্রাপ্তির প্রত্যাশায় এ রাতে রাত্রি জেগে ইবাদত-বন্দেগি করবে, তার পূর্ববর্তী জীবনের সকল পাপ মোচন করে দেয়া হবে।’

উম্মতে মুহাম্মদীর (সা.) এর ক্ষেত্রে উক্ত বিশেষ সুযোগ দানের কারণ হচ্ছে, এদের শ্রেষ্ঠত্ব প্রমাণ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা.) এর উম্মতও যে সর্বশ্রেষ্ঠ উম্মত তার অন্যতম একটি দৃষ্টান্ত বর্ণনা। তাবে প্রাসঙ্গিকভাবে সূরা ক্বদর এর অবতীর্ণের প্রেক্ষিত প্রশ্নে বলা হয়েছে- প্রিয়নবী (সা.) একদা বনী ইসরাঈলের জনৈক মুজাহিদ সম্পর্কে বললেন, সে অবিরাম এক হাজার মাস পর্যন্ত জিহাদে ব্যস্ত খাকেন এবং কখনো অস্ত্র হাত থেকে রাখার সুযোগ পায়নি।

বর্ণনান্তরে ইবনে জারার (র.) অপর একটি ঘটনার কথা বলেছেন, বনি ইসরাঈলের জনৈক এবাদতকারী সমস্ত রাত্রি ইবাদতে কাটিয়ে দিত, এবং সারাদিন জিহাদে লিপ্ত থাকত। এভাবে সে এক হাজার মাস পর্যন্ত কাটিয়ে দিত। এসব ওয়াজ-উপদেশ শুনে সাহাবিকিরাম এর মনে প্রচণ্ড বিস্ময়ের পাশাপাশি দারুণ পরিতাপও হত যে, আমরা তো এত বছর বাঁচার বা দীর্ঘ হায়াত পাওয়ার সুযোগ দেখছি না। সুতরাং সেই মর্যাদা প্রাপ্তিও তো সুদূর পরাহত।

এসব পরিতাপের দাবীতে এবং শ্রেষ্ঠত্বের পূর্ণতা দানের সুযোগ হিসাবে মহান আল্লাহ সূরা ক্বদর নাযিল করে মুসলিম উম্মাহকে তার চেয়েও বড় ও বেশি শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ করে দিলেন। আর তা এভাবে যে, এ উম্মতের শুধু একরাতের ইবাদতই ৮৪ বছরের চেয়েও বেশি পূন্য অর্জিত হয়ে যাবে। সুতরাং সে ৬০/৭০ বছরের জীবনে প্রতিবছরই উক্ত সূবর্ণ সুযোগ গ্রহণ করে নিজেকে ধন্য করেতে সক্ষম হবে।

ই’তিকাফের গুরুত্ব

উক্ত সূবর্ণ সুযোগ তথা ক্বদরের রাত্রি কবে? তার জবাবে খোদ পবিত্র কুরআনেই বলা হয়েছে, ‘তা হচ্ছে মাহে রমযানে। যাতে পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে।’ সহীহ হাদিসে মহানবী (সা.) তা মাহে রমযানের শেষ দশকে এবং বেজোড় রাতে তালাশ করতে বলেছেন। তিনি (রাসূল) নিজেও মাজে রমযানের শেষ ১০ দিনে, রাতদিন পরিপূর্ণ সময়টি স্বেচ্ছায় মসজিদে বন্দি থেকে বা অবস্থানগ্রহণ করে সেই ক্বদরের রাত্রি পাওয়ার প্রত্যাশায় কাটিয়ে দিয়েছেন। আর এটাকেই বলা হয়, ই’তিকাফ। তাই মাহে রমযানের শেষ দশকে ই’তিকাফ করা উম্মতের জন্য সুন্নতে কিফায়া।

সহীহ বুখারীর এক বর্ণনায় মহানবী (সা.) ইরশাদ করেন, তোমরা রমযানের শেষ দশকে ‘লাইলাতুল ক্বদর’কে তালাশ করো। সহীহ মুসলিম শরীফে বলা হয়েছে, তোমরা তা শেষ দশকের বে-জোড় রাতে তালাশ করো। (তাফসীরে মাযহারী)। এসব বর্ণনা দ্বারা বুঝা যায়, ‘লাইলাতুল ক্বদর’ প্রাপ্তিতে ই’তিকাফের গুরুত্ব কত বেশি! অর্থাৎ নিশ্চিতভাবে তা প্রাপ্তিতে শেষ দশকের ই’তিকাফ অবশ্যই সহায়ক।  যে কারণে প্রিয়নবী (সা.) মৃত্যু পর্যন্ত প্রতি রমযানেই ই’তিকাফ পালন করে গেছেন।

‘লাইলাতুল ক্বদর’ প্রাপ্তির প্রসঙ্গ ও উদ্দেশ্য ছাড়াও মাহে রমযানের শেষ মুহুর্তে ইবাদত-বন্দেগির পরিমাণ বৃদ্ধির সূবর্ণ সুযোগকে কাজে লাগানোর স্বার্থেও ই’তিকাফ করা হয়ে থাকে। তাই যথাসাধ্য সবার ই’তিকাফের সুযোগ গ্রহণ করা সমীচীন।

এই ই’তিকাফের ফযীলত ও গুরুত্ব উপলদ্ধির জন্য এটুকুই যথেষ্ট যে, মহান আল্লাহ নিজেই পবিত্র কুরআনের সূরা বাকারায় ও সূরা হজ্জে ই’তিকাফের কথা উল্লেখ করেছেন এভাবে- ‘আমি ইবরাহীম ও ইসমাঈল কে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারি, ই’তিকাফকারি ও রুকু সিজদাকারিদের জন্য পবিত্র রাখো। (০২:১২৫) একই ই’তিকাফ বা মসজিদে অবস্থান নিয়ে সূরা বাকারার ১৮৭ এবং সূরা হজ্জের ২৫-২৬ নং আয়াতে বর্ণনা করা হয়েছে।

মহান আল্লাহ আমাদেরকে ‘লাইলাতুল ক্বদর’ প্রাপ্তি ও এই রাতে সঠিকভাবে ইবাদতের তাওফিক দান করুন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

হাজার মাসের শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল ক্বদর’

আপডেট টাইম : ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০১৬