ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বিবর্ণ ত্বকে প্রাণ ফেরাতে পারে টমেটো

বাঙালী কণ্ঠ নিউজঃ ত্বকের প্রাণ ফেরাতে নিয়মিত টমেটো ব্যবহার করতে পারেন। ত্বকের একদম ভেতর থেকে ময়লা দূর করতে পারে টমেটোর রস।

পাশাপাশি মরা চামড়া দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি। জেনে নিন ফেসপ্যাক, স্ক্রাব ও ক্লিনজার হিসেবে টমেটো ব্যবহার করবেন কীভাবে।

ক্লিনজার হিসেবে
টমেটো রস করে নিন। ১চা চামচ টমেটোর রসের সঙ্গে ১চা চামচ লেবুর রস ও সমপরিমাণ কাঁচা দুধ মেশান। মিশ্রণটি ভালো করে নেড়ে তুলা ভিজিয়ে ত্বকে ঘষুন। এটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ত্বক পরিষ্কার রাখে ও ত্বক উজ্জ্বল করে।

স্ক্রাব হিসেবে
একটি পাত্রে ২ টেবিল চামচ চালের গুঁড়া নিন। এতে ১চা চামচ টমেটোর শাঁস ও ১চা চামচ কাঁচা দুধ মিশিয়ে নেড়ে নিন। পেস্ট তৈরি হলে এটি ত্বকে ধীরে ধীরে ম্যাসাজ করুন।

এবার ৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন ত্বক। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে এই স্ক্রাব। পাশাপাশি কালচে দাগ দূর করে ত্বক করে নরম ও উজ্জ্বল।

ফেসপ্যাক হিসেবে
একটি পাত্রে ১চা চামচ বেসন, ১ চা চামচ টমেটোর শাঁস ও ১চা চামচ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ব্রাশের সাহায্যে ত্বকে লাগান। দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বকের কালচে দাগ দূর করে। এছাড়া বেসন ও টমেটো ত্বকে নিয়ে আসবে জৌলুস। -দেশ-বিদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বিবর্ণ ত্বকে প্রাণ ফেরাতে পারে টমেটো

আপডেট টাইম : ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭