ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আজ পৃথিবীর মানুষ দেখতে পাবে সুপার মুন

বাঙালী কণ্ঠ নিউজঃ পর পর তিন বছরই পৃথিবীর মানুষ দেখতে পাবে সুপার মুন। ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর এবং ২০১৬ সালের ১৪ নভেম্বরের পর এ বছর ৩ ডিসেম্বর দেখা মিলছে সুপার মুনের। প্রতিবছর সুপার মুনের উদয় নিয়ে মানুষের আগ্রহে কিছুটা হয়তো ভাটা পড়েছে।

জানা যায়, ৩ ডিসেম্বর রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদ। যা ‘সুপারমুন’ হিসেবে পরিচিত। স্বাভাবিক অবস্থানের তুলনায় এই রাতে অনেক কাছে দেখা যাবে চাঁদকে। স্বাভাবিকের চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে বলে জানা যায়। এমনকি আরো উজ্জ্বল গোলাকার থালার মতো দেখা যাবে এই চাঁদ। চাঁদের ঔজ্জ্বল্যের পরিমাণ বেড়ে যাবে প্রায় ৩০ শতাংশ। নাসা জানায়, ৩ ডিসেম্বর ছাড়াও ২০১৮ সালের প্রথম দিন ও শেষ দিন আবার ‘সুপার মুন’ দেখা যাবে। এর আগে চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ১৯১০, ১৯২৮, ১৯৪৬, ১৯৬৪ এবং সর্বশেষ ১৯৮২ সালে। ৬৮ বছর পর ২০১৬ সালের ১৪ নভেম্বর দেখা গিয়েছিল ‘সুপার মুন’।

বিজ্ঞানীরা দাবি করেছিলেন, ২০১৬ সালের ১৪ নভেম্বরের পর ২০৩৪ সালের নভেম্বর মাসে চাঁদ পৃথিবীর এতো কাছে আসবে। কিন্তু বছর না যেতেই আবার সুপার মুনের আগমন বিশ্ববাসীকে ততোটা চমকাতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আজ পৃথিবীর মানুষ দেখতে পাবে সুপার মুন

আপডেট টাইম : ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭