ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বাংলাদেশে ‘আইফোন এক্স’ মিলবে ৭ ডিসেম্বর থেকে

বাঙালী কণ্ঠ নিউজঃ আগামী ৭ ডিসেম্বর থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে অ্যাপলের আইফোন এক্স। বাংলাদেশে অ্যাপলের একমাত্র অনুমোদিত ডিলার কম্পিউস্টার প্রাইভেট লিমিটেডের (সিপিএল) মাধ্যমে ক্রেতারা এটি কিনতে পারবেন। এ সুযোগ থাকবে ঢাকাসহ সারাদেশে। সিপিএল থেকে জানানো হয়েছে এই তথ্য।

ফোনটিতে সিরি সফটওয়্যারের বিশেষ ব্যবহার সুবিধা ও ফেস আইডি ফিচার থাকছে। যুক্ত হয়েছে ট্রু ডেপথ ক্যামেরা সিস্টেম, এ১১ বায়োনিক চিপসেট ও নিউরাল ইঞ্জিন। থাকছে ডুয়েল ওআইএসযুক্ত ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।

আইফোনের এক দশক পূর্তি উপলক্ষে বাজারে ছাড়া হয়েছে এর সবশেষ সংস্করণটি। এই মোবাইল সেট তৈরির ক্ষেত্রে স্টেইনলেস স্টিল ও গ্লাসের সমন্বয় করা হয়েছে। সিলভার ও গ্রে রঙে বাজারে আসছে আইফোন এক্স। এতে রয়েছে ৫ দশমিক ৮ ইঞ্চি মাপের সুপার রেটিনা ডিসপ্লে।

বাংলাদেশে ১ ডিসেম্বর থেকে আইফোন এক্স-এর প্রিঅর্ডার শুরু হয়েছে বলে জানান সিপিএল-এর চেয়ারম্যান রাকিবুল কবির। তবে বাজারে ইতোমধ্যে আইফোন এক্স-এর মতো দেখতে নকল মোবাইল সেট পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ কারণে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন কেনার পরামর্শ দিয়েছে সিপিএল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বাংলাদেশে ‘আইফোন এক্স’ মিলবে ৭ ডিসেম্বর থেকে

আপডেট টাইম : ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭