ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

২০১৭ সালের বিক্রি তালিকার শীর্ষ রয়েছে আইফোন

বাঙালী কণ্ঠ নিউজঃ গত বছর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইসগুলোর তালিকার শীর্ষে রয়েছে আইফোন। জিবিএইচ ইনসাইটস ২০১৭ সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রযুক্তি পণ্যগুলোর একটি তালিকা তৈরি করেছে, যাতে এক নম্বরে রয়েছে অ্যাপলের তৈরি আইফোন। গবেষণা সংস্থাটি বলছে, সারাবছর ভালো ব্যবসা করেছে অ্যাপল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এককভাবে আইফোনের কোন মডেল শীর্ষস্থান দখল করেনি। আইফোন-এইট, এইট-প্লাস ও আইফোন-এক্স মিলে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইসের তালিকার শীর্ষে রয়েছে। ২০১৭ সালে ২৩ কোটি ৩০ লাখ আইফোন বিক্রি হয়। আর দ্বিতীয় স্থানে থাকা স্যামসাং গ্যালাক্সি নোট-এইট এবং গ্যালাক্সি এস-এইট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো বিক্রি হয়েছে ৩ কোটি ৩০ লাখ।

এছাড়া তৃতীয় স্থানে থাকা অ্যামাজন ইকো ডট ২ কোটি ৪০ লাখ, চতুর্থ স্থানে থাকা অ্যাপল ওয়াচ ২ কোটি এবং পঞ্চম স্থানে থাকা নিনটেন্ডো সুইচ ১ কোটি ৫০ লাখ বিক্রি হয়েছে। জিবিএইচ ইনসাইটস বলছে, এ বছরও সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রযুক্তি পণ্যের তালিকায় শীর্ষে থাকবে আইফোন। কারণ, অ্যাপল তাদের আইফোন-এসই মডেলের আপডেটেড ভার্সন নিয়ে আসতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

২০১৭ সালের বিক্রি তালিকার শীর্ষ রয়েছে আইফোন

আপডেট টাইম : ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮