ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

কাঁচা পাট রপ্তানি নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে কৃষক

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রায় তিন মাস হতে চললেও কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছে। তারা অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছে, এতে পাট উৎপাদকরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাজারে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। পাটের দাম কমে যাবে। রপ্তানি নিষেধাজ্ঞার জাঁতাকলে পড়ে ব্যবসায়ীরা আর্থিকভাবে যে ক্ষতির শিকার হচ্ছে তা আর কাটিয়ে উঠতে পারবে না।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় গত ১৮ জানুয়ারি এক আদেশে তিন ধরনের কাঁচা পাট রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে। আদেশে বলা হয়, নতুন আদেশ না দেওয়া পর্যন্ত বাংলা তোষা রিজেকশন (বিটিআর), আনকাট ও বাংলা হোয়াইট রিজেকশন (বিডাব্লিউআর)—এই তিন ধরনের কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকবে; তবে অন্য সব ধরনের কাঁচা পাট রপ্তানিতে কোনো বাধা নেই। এর আগেও কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ২০১৬ সালের ৩ এপ্রিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

গত ৫ এপ্রিল দৌলতপুরের বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন-বিজেএ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ব্যবসায়ীরা অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়।

জানা যায়, পাটকাঠি থেকে পাটের আঁশ ছাড়ানোর পর রোদে শুকিয়ে সরাসরি যে পাট পাওয়া যায় তাকে বলা হয় আনকাট। তাতে ভালো-মন্দ সব অংশই থাকে। তোষা জাতের পাটের খারাপ অংশটুকুকে বলে বিটিআর। সাদা জাতের পাটের খারাপ অংশকে বলে বিডাব্লিউআর।

পণ্যে পাটের মোড়কের ব্যবহার নিশ্চিত করতে ২০১৫ সালের ৩ নভেম্বর এক মাসের জন্য সব ধরনের কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। এক মাস পর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এবারে পাট রপ্তানির নিষেধাজ্ঞার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

একাধিক রপ্তানিকারক জানান, ২০০ বছর আগে থেকে শুরু হওয়া এই কাঁচা পাট ব্যবসাটি যখন স্থিতিশীল অবস্থায় ছিল, তখন রপ্তানিকারকদের সঙ্গে কোনো রকম কথাবার্তা না বলে ১৯৮৪ সালে, ২০১০ সালে, ২০১৫ সালে কাঁচা পাট রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করা হয়। ২০১০ সালে পাটজাত পণ্য দিয়ে মোড়কজাত করা বাধ্যতামূলক আইন করা হয়। তখন দেশের

পাটকলগুলোর জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এক মাস কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। তখন আরো বলা হয়, পাট উৎপাদন কম হয়েছে। পাটকল মালিকরা কাঁচা পাট রপ্তানি নিষিদ্ধ করার দাবি করছিল। প্রসঙ্গত, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করার আইন রয়েছে। দেশে বছরে প্রায় ১০ কোটি মোড়কের চাহিদা রয়েছে।

বাংলাদেশ থেকে কাঁচা পাটের পাশাপাশি পাট সুতা, বস্তা, চট ও পাটের তৈরি বিভিন্ন পণ্য রপ্তানি হয়। কাঁচা পাট বেশির ভাগটাই যায় ভারত ও পাকিস্তানে। রাষ্ট্রায়ত্ত মিলগুলো প্রধানত পণ্য মোড়কীকরণে উপযুক্ত চট বা বস্তা তৈরি করে থাকে। বেসরকারি মিলগুলো প্রধানত স্পিনিং মিল, যাতে সুতা তৈরি করে। এ কারণে বেসরকারি মিলগুলো ভালো মানের পাট সংগ্রহ করে। এই পাটেও কাটিং হয়। রাষ্ট্রায়ত্ত বা বিজেএমসি পরিচালিত মিলগুলোতেও কাটিং হয়। দেশে এবং বিদেশে কোথাও এই কাটিংয়ের চাহিদা নেই। নিষেধাজ্ঞার কারণে যে পাটে কাটিং বেশি হওয়ার সম্ভাবনা, সেই পাটের চাহিদা কমে যাবে; স্বাভাবিকভাবে দামও কমে যাবে। যাতে গোটা পাট বাজারের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে।

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন-বিজেএ সভাপতি শেখ সৈয়দ আলী বাঙালী কণ্ঠকে বলেন, ‘সরকার রপ্তানিকারকদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করে আচমকা এই নিষেধাজ্ঞা জারি করে। ক্ষতির দিকটি তুলে ধরে আমরা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছি, কিন্তু প্রায় তিন মাসেও এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় আমরা ক্ষুব্ধ, ব্যথিত।’

প্রসঙ্গত, দেশে ৭০ থেকে ৭৫ লাখ বেল (এক বেলের ওজন ১৮২ কেজি) পাট উৎপাদিত হয়। এর মধ্যে কমবেশি ১০ লাখ বেল কাঁচা পাট রপ্তানি হয়। পাটের দাম না পাওয়া যাওয়ায় একসময় কৃষকরা পাট উৎপাদন প্রায় ছেড়ে দিয়েছিল, তখন মাত্র ৩০ থেক ৪০ লাখ বেল পাট উৎপাদিত হতো।

Tag :
আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

কাঁচা পাট রপ্তানি নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে কৃষক

আপডেট টাইম : ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮