ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

আগামী একাদশ জাতীয় নির্বাচন নিয়ে মোদি কিছু বলেননি : ওবায়দুল কাদের

বাঙালী কণ্ঠ নিউজঃ ভারত সফরের সময় আসন্ন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছু বলেননি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কোনো কথা হয়নি। ডিনার পার্টিতে ভারতের অনেকেই বলেছেন, আমরা (আওয়ামী লীগ) ভবিষ্যতেও ক্ষমতায় আসব। তবে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে মোদি একটি শব্দও বলেননি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মহিবুল হাসান চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কথা হয়েছে আমাদের উভয়ের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ককে পার্টি টু পার্টি, সরকার টু সরকার এর মধ্যে কীভাবে আরও শক্তিশালী করা যায়- এই বিষয় নিয়ে। বাংলাদেশে নির্বাচন হবে এতে ভোট দেবে বাংলাদেশের জনগণ। এখানে ভারত কী করবে? ভারত কি আমাদের ক্ষমতায় বসাবে? জনগণ না চাইলে কি আমরা জোর করে ক্ষমতায় থাকব? তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ হেরে গিয়েছিল। তখন কি ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল? ভারত এটা করে না। আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ। কোনো বিদেশি শক্তি নয়।

সতুমন্ত্রী বলেন, বিজেপির নেতারা বাংলাদেশ সফরে আসবেন। বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বিজেপির একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফর আসবেন। তিনি বলেন, সফরে ভারত সরকার আওয়ামী লীগের প্রতিনিধি দলকে অনেক গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিনিধি দলের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি আরও বলেন, ‘আমরা দেশের জন্য জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়েছি।

দেশের স্বার্থের বিষয়ে আলোচনার ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, এই সফরে তিস্তা চুক্তি থেকে শুরু রোহিঙ্গা ইস্যু, কোনো কিছুই বাদ পড়েনি। দেশের জনগণের স্বার্থ তুলে ধরেছি। আমরা জানিয়েছি, তিস্তা চুক্তি হলে জনগণের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি বলেন, দুই দেশের সরকারের আন্তরিকতার কারণে সীমান্ত চুক্তি বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া সন্ত্রাসবাদের জন্য যেন সীমান্ত ব্যবহার করা না হয়, এসব বিষয়েও কথা হয়েছে।

প্রতিনিধি দলের গুরুত্ব তুলে ধরতে গিয়ে মন্ত্রী কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে গ্রুপ ফটো তুলেছেন। তিনি শুধু গ্রুপ ফটো তোলেননি, আমাদের প্রতিনিধি দলের সদস্যদের কথা শুনেছেন। তারেক রহমানের পাসপোর্টের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি বলছে মিথ্যাচার। তারেক জিয়া রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, এটা এত দিন স্বীকার করেনি বিএনপি। এখন ফান্দে পড়িয়া বগা কান্দে। এরা আমাদের মিথ্যাচারের কথা বলছে, আসলে বিএনপি নামক দলটিতে কিছু কনসামেট লায়ার (পরিপূর্ণ মিথ্যাবাদী) আছে। এঁরা আসলে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে।

খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের জবাবে কাদের বলেন, ফখরুল ইসলাম আলমগীর কি চিকিৎসা বিদ্যার বিশেষজ্ঞ? বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও আছেন। চিকিৎসকেরা বলুক তাঁর অবনতি কতটা হয়েছে, কি হয়েছে। তিনি বলেন, কিছুদিন আগে খালেদা জিয়াকে বাইরে দেখা গেছে। দৃশ্যত কোনো অবনতি হয়েছে বলে মনে হয়নি। হলেও হতে পারে। ভেতরে যদি কোনো অবনতি হয়, মেডিকেল বোর্ড বললে এখানে সরকার অবশ্যই মানবিক আচরণ করবে। রাজনীতি করি বলে একজন মানুষ বিনা চিকিৎসায় মরবে এটা কি কখনো চাই না। শেখ হাসিনা এটা চান না। কখনো আমরা এ ধরনের আচরণ করব না।

গাজীপুর সিটি নির্বাচনে কেন্দ্রীয় নেতাদের প্রচারণায় অংশ নেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে এলাকার নির্বাচন, সে এলাকার যারা ঢাকায় রয়েছেন, কেবল তারাই নির্বাচনী এলাকায় যাবেন। অযথা ভিড় বাড়িয়ে লাভ নেই। সংশ্লিষ্ট এলাকার জনগণকে বিরক্ত করবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

আগামী একাদশ জাতীয় নির্বাচন নিয়ে মোদি কিছু বলেননি : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮