ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

বরিশাল-৩ আসনে আওয়ামী লীগে জোটের পাঁচ, বিএনপিতে ৪

বাঙালী কণ্ঠ নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুলাদীর হারানো দুর্গ ফিরে পেতে মরিয়া হয়ে মাঠে নামছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আর বিজয় ধরে রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। জাতীয় নির্বাচন সামনে রেখে সব দলের মনোনয়ন-প্রত্যাশী নেতারাই এখন মাঠে। তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করতে গ্রহণ করছেন বিভিন্ন কর্মসূচি। ক্ষমতাসীন মহাজোট থেকে এবার এই আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাশা করছেন দলের নেতাকর্মীরা। স্বাধীনতার পর থেকে এ আসনের আওয়ামী লীগের কোনো প্রার্থী বিজয় লাভ করতে পারেনি। এই ইতিহাস মুছে দিতে ক্লিন ইমেজের প্রার্থীর প্রতি সমর্থন দিচ্ছেন নেতাকর্মীরা।

বরিশাল-৩ সংসদীয় আসন (১২১) নম্বর আসনটি মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নেতা অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান।

বিগত নির্বাচনগুলোর ফলাফলের হিসাব মতে, এই আসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণের কারণে মুলাদী উপজেলা হিজলা থেকে বিচ্ছিন্ন হয়ে বাবুগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত হলে কিছুটা বেকায়দায় পড়ে বিএনপি। ওই সময়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফলে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী বিজয় লাভ করে। এভাবে বিএনপি তার দুর্গ হারায়। তখন মহাজোটের প্রার্থীর বিজয় ছিল আওয়ামী লীগের সাফল্যের নতুন মাইলফলক। কেননা ১৯৭২ সালে আওয়ামী লীগের গণজোয়ারের সময়ও এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছিলেন।

নব্বইয়ের দশকের শুরু থেকে টানা চারবার বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন মঙ্গু এমপি নির্বাচিত হন। তাই এটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিতি লাভ করে। নবম সংসদ নির্বাচনে জাপা প্রার্থী গোলাম কিবরিয়া টিপু মহাজোটের প্রার্থী হিসেবে জয় লাভ করেন। আর দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ছাড় দেয়ায় ওয়ার্কার্স পার্টির প্রার্থী টিপু সুলতান এমপি নির্বাচিত হন।

আওয়ামী লীগে যারা

বিশ্বস্ত সূত্র জানায়, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. মিজানুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খান, সাবেক শিক্ষা সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরস মো. সিরাজউদ্দীন আহমদ, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত মোস্তাক আহমেদ সেন্টুর বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান নীলু, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ। তবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা মিজানুর রহমান হাওলাদার এগিয়ে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জাতীয় পার্টির থেকে মনোনয়ন চাইবেন দলটির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাংগঠনিক সম্পাদক ও যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা মুন্সী। ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচন করতে চান বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বর্তমান এমপি এ্যাড. শেখ মো. টিপু সুলতান, কেন্দ্রিয় যুব সংহতি নেতা ও সোনারগাঁও হোটেলের পরিচালক আতিকুর রহমান আতিক।

বিগত দুই জাতীয় নির্বাচনেই এই আসনে শরিক দলকে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের একাধিক দলের নেতারা মনোনয়ন প্রত্যাশী। তাই প্রতিযোগিতার মাত্রাও বেশি। জোটের ভেতরেই এ ধরনের পরিস্থিতি দেশের খুব কম আসনেই আছে। একাদশ সংসদে এরশাদের জাপা ও ওয়ার্কার্স পার্টি যদি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করতে না পারে, তবে এই আসনটি ধরে রাখা তাদের সবার জন্যই কঠিন হয়ে যাবে।

মাঠে আছে বিএনপিও

বিএনপি নির্বাচনে যাবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে একাদশ সংসদ নির্বাচনে যেসব নেতা মনোনয়ন চাইবেন, তারা ঠিকই চেষ্টা-তদবিরে আছে। এই দল থেকে মনোনয়ন চাইবেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মোশাররফ হোসেন মঙ্গু, বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আ. ছত্তার খান। তবে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন সেলিমা রহমান ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

অন্যান্য দলে যারা…

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামতে চান কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. এনায়েত কবির, ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী হতে পারেন জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মাহাবুব মানিক, চরলক্ষ্মীপুর ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

বরিশাল-৩ আসনে আওয়ামী লীগে জোটের পাঁচ, বিএনপিতে ৪

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮