ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

বিএনপিও চায় না তারেক দেশে আসুক : সেতুমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিও চায় না তারেক জিয়া দেশে আসুক। এতদিন শুনতাম চিকিৎসার জন্য তিনি লন্ডন গিয়েছেন। এখন দেখি অন্য কথা। তারেক জিয়া দেশ থেকে চলে গেছেন আর রাজনীতি করবেন না বলে। এখন তিনি পলাতক আসামি, সাজাপ্রাপ্ত আসামি।

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ভূলতা-আড়াইহাজার আঞ্চলিক মহাসড়কের কাজ পরিদর্শন শেষে উজান গোবিন্দীতে এক জনসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পাসপোর্ট নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানের পাসপোর্ট নিয়ে বিএনপি একেক সময় একেক কথা বলছে। তারা সকালে একটা, বিকেলে আরেকটা বলছে। খাদের কিনারায় এসে তারা লাফালাফি করছে।

তিনি বলেন,  দেশের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন সবচেয়ে দক্ষ প্রশাসক। তিনি একজন সৎ, আদর্শবান ও পরিশ্রমী মানুষ। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভূমিকা রাখছেন। এসব ভূমিকার জন্য তিনি অস্ট্রেলিয়ায় গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড  পেয়েছেন।

কাদের আরও বলেন, খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ একশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু আওয়ামী লীগই সবচেয়ে বেশি সময় ক্ষমতায় রয়েছে। বিএনপি আন্দোলন করবে এ বছর নাকি সে বছর। রোজার ঈদের পর নাকি কুরবানির ঈদের পর সেটাই তারা ঠিক করতে পারছে না।

এ সময় জনসভায় উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন, কাজের লোককে ভোট  দেবেন, দলের লাককে নয়। যিনি কাজ করে তাকেই নির্বাচিত করবেন। মনে রাখবেন টাকা পয়সা কিন্তু থাকবে না, মানুষের কাজে আসলে সেটাই থাকবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতার দাপট দেখাবেন না, জনগণ যেভাবে ভালো থাকে সেভাবে কাজ করুন। ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের ভালোবাসা হারাবেন না। জনগণের কাছে যান, তাদের জন্য কাজ করুন।

সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন। দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর করছেন। তার নেতৃত্বে দেশ বদলে গেছে। এ সব কারণে দেশের জনগণ ভোটের মাধ্যমেই শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখবে।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজালাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ ভুইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ সুন্দর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লাক মিয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

বিএনপিও চায় না তারেক দেশে আসুক : সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮