ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

বিএনপি ৯ বছরে ৯ মাসও আন্দোলন করতে পারেনি আর পারবেনা

বাঙালী কণ্ঠ নিউজঃ পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এসব কথা বলেন, বিএনপি এখন ফাঁদে পড়ে গেছে। তারা সকালে বলেন এক কথা, বিকালে বলেন আরেক কথা। যাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান  বানিয়েছেন তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। সাহস থাকেতো বাংলাদেশে আসেন। তার বিরুদ্ধে একবার ৭ বছর আবার ১০ বছর দণ্ড হয়েছে। মুচলেকা দিয়ে তিনি পালিয়ে গেছেন। বিএনপি ৯ বছরে ৯ মাসও আন্দোলন করতে পারেনি। তাদের আন্দোলন এখন নালিশের মধ্যে। নয়াপল্টনের অফিসে বসে প্রেস ব্রিফিংয়ে।

শনিবার আড়াইহাজার ফকিরবাড়ি এলাকায় একটি জনসভায় এসব কথা বলেন তিনি। এর আগে ১৪০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্ত (সওজ)-এর অধীনে নারায়ণগঞ্জের ভূলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর, শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক, রামচন্দ্রী-গোপালদী ও তালতলা-মানিকপুর সড়কের সংস্কার কাজ উদ্বোধন করেন তিনি।

ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষ কিন্তু আমাদের দিকে নজর রাখছেন। আপনারা যদি জনগণের সঙ্গে খারাপ আচরণ করেন। কোনো কিছু না করেও এমপিদের এর খেসারত দিতে হবে। নির্বাচনের আর মাত্র ৬ মাস বাকি। আপনারা ক্ষমতার দাপট দেখাবেন না। মনে রাখবেন বাগানের ফুল শুকিয়ে যাবে। বিলবোর্ডের ছবি ছিড়ে পড়বে। সুন্দর সুন্দর ডিজিটাল চেহারা নষ্ট হয়ে যাবে। হৃদয়ে লেখা নাম রয়ে যাবে। উন্নয়নের সঙ্গে ভালো আচরণ করলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয় নিশ্চিত হবে। নেত্রী যাকে মনোনয়ন দেয় তার সাথে কাজ করবেন। সারাদেশের ছবি আমাদের কাছে আছে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ নজরুল ইসলাম বাবু, জেলা সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারি প্রকৌশী এহসানুল হক, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান, গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরজুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা প্রমুখ।

ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনা আমাদের নারী সমাজের গর্ব। নারী সমাজ আজ যে ক্ষমতা পেয়েছে। নারীরা এখন পূর্ণ ক্ষমতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। বাংলাদেশের নারীরা আমাদের বিমানের পাইলট, যুদ্ধ জাহাজের পাইলট, নারীরা জেলার ডিসি, এসপি থেকে বিগ্রিডিয়ার জেনারেল পর্যন্ত। উপবৃত্তির টাকা এখন বাবা’র নামে যায় না। যায় মায়ের নামে। নারীদের আজ যে আধিপত্য এটা করেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। নারীদেরকে এই সম্মানের জন্যই নারীরা শেখ হাসিনার পক্ষে থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

বিএনপি ৯ বছরে ৯ মাসও আন্দোলন করতে পারেনি আর পারবেনা

আপডেট টাইম : ১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮