ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে

বাঙালী কণ্ঠ নিউজঃ রাজনীতিতে দলমতের আদর্শগত ভিন্নতা থাকতে পারে। কিন্ত দেশেরে উন্নয়ন হোক এটা সবারই কামনা। জাতীয় পার্টির শাসনামলে দলের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ নয় বছর শাসন করেছেন। তিনি এ দেশে ৪ শত ৬০ উপজেলা গঠন করে উন্নয়নের অগ্রযাত্রা যাত্রা শুরু করেন। আর ওই ধারাকে দীর্ঘায়িত করেন বর্তমান মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাবে। দলের আদর্শগত পার্থক্য থাকতে পারে। সেখানে উন্নয়নের ক্ষেত্রে আমরা একমত পোষণ করবো। তাই মহাজোটের নেতারা শেখ হাসিনাকে সাধুবাদ জানান। আমরা আগামীতে সব দলের অংশ গ্রহণে সংসদ নির্বাচন দাবি করাছি।

জাতীয় পার্টি মাহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার আজ বিকেলে মাদারীপুরের শিবচরে চৌধুরি ফাতেমা বেগ পৌর অডিটরিয়ামে এক সুধী সমাবেশে এসব কথা  বলেন। শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খানের সভাপত্বিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বনও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহামুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগ সংসদীয় দলের সেক্রেটারী ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, জাতীয় পাটি প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু এমপি উপস্থিত ছিলেন। এছাড়া মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, সাবেক পৌর মেয়র আঃ লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বনও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহামুদ এমপি বলেন- আমরা (মহাজোট) একযোগে কাজ করতে চাই। দেশ বর্তমানে উন্নত হচ্ছে এবং দেশ আরো উন্নত হবে। দলের চেয়ারম্যনকে দেশের উন্নয়ন করেত হলে মহাজোট সরকারের বারবার ক্ষমতায় আসা প্রয়োজন। উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখতে যেমন মহাজোটের বিকল্প নাই। তেমনি সরকার গঠনের মহাজোটের বিকল্প নেই। তাই আমরা চাই বর্তমান সরকার যেন জাতীয় পার্টিকে সঠিকভাবে ভাবে মূল্যায়ন করে। আমরা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে রাজনীতি করতে চাই না। আর সম্পত্তি নষ্ট করে ধ্বংসের রাজনীতি করতে চাই নাই।

সকাল সাড়ে ১১টার সময় শিবচরে আসার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারনে দুপুর ২টায় হেলিকপ্টার যোগে জাতীয় পার্টির নেতারা শিবচর হাতির বাগান মাঠে অবতরণ করেন। পরে স্থানীয় সাংসদ নূর-ই-আলম চৌধুরী জাতীয় পার্র্টির নেতাদের সঙ্গে নিয়ে শিবচরের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ঘুরে দেখান। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যবৃন্দ শিবচরের উন্নয়নমূলক কাজ দেখে স্থানীয় সাংসদ লিটন চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে

আপডেট টাইম : ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮