ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো ভূমিকা পালনের আহ্বান

বাঙালী কণ্ঠ নিউজঃ চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন, রাশিয়া, ভারত ও জাপানের সহায়তা প্রত্যাশা করে তাদেরকে এ বিষয়ে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার গণভবনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি গুস্তাবো আদোলফো মেসা কুয়াদ্রা ভেলাসকাসের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে চীন, ভারত, থাইল্যান্ড, লাওসসহ মিয়ানমারের প্রতিবেশি দেশগুলোর সঙ্গে আলোচনা হওয়ার কথাও বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে আমরা চীন, রাশিয়া, ভারত ও জাপানের জোরালো ভূমিকা প্রত্যাশা করছি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর জোরালো চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের চেষ্টার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কোনো সংঘাত চায় না বরং রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায়। এসময় রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে কফি আনান কমিশনের সুপারিশের পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো আদোলফো মেজা কোয়াদরার নেতৃত্বে বাংলাদেশ সফরে আসা ১৪ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। উচ্চ পর্যায়ের এ প্রতিনিধিদলে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিরা রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো ভূমিকা পালনের আহ্বান

আপডেট টাইম : ১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮