ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নেতিবাচক কাজে ব্যবহৃত সিম ঝড়ে গেছে

সিম পুনঃরেজিস্ট্রেশনের মাধ্যমে অপরাধ, চাঁদাবাজি, ছিনতাই ও অপহরণসহ সমাজের নেতিবাচক কাজে ব্যবহৃত সিম ঝড়ে গেছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

মঙ্গলবার রংপুর বিটিসিএলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৩০ এপ্রিলের মধ্যে গ্রাহকদের সিম রেজিস্ট্রেশনের কার্যক্রম সমাপ্ত করতে হবে। সিম রেজিস্ট্রেশন কাজে কোনো সময় বাড়ানো হবে না। তবে সময় শেষে গ্রাহকদের সর্তক সংকেত দেয়া হবে যাতে দ্রুত তারা সিম রেজিস্ট্রেশন করে নেয়।

প্রতিমন্ত্রী বলেন, উপজেলার প্রত্যন্ত এলাকায় অপটিক্যাল ফাইভার স্থাপনের কাজ আগামী জুন মাসের মধ্যে সম্পূর্ণ হবে। এতে করে নেটওয়ার্কিং সুবিধা বেড়ে যাবে, গ্রাহকরা ইন্টারনেট সুবিধাসহ মোবাইল ফোনের সুবিধা ভোগ করবে।

রাষ্ট্রীয় মোবাইল কোম্পানি টেলিটক প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ল্যান্ড ফোনের চাহিদা ক্রমশ কমে আসছে। প্রতিযোগিতামূলক বাজারে টেলিটককে সক্ষমতা নিয়ে এগিয়ে আসতে হবে।

তিনি জানান, টেলিটকের থ্রিজি সম্প্রসারণে সরকার ৬শ’ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। টাওয়ার বৃদ্ধিসহ সম্প্রসারণ কাজ শেষ করতে পারলে টেলিটক নিজের পায়ে দাঁড়াতে পাবে।

এর আগে তিনি বিটিসিএল রংপুর বিভাগীয় কার্যালয় পরিদর্শন করেন ও রংপুর অফিসের সুইচ রুমের কার্যক্রম সর্ম্পকে খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী, বিটিসিএল রংপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার মোয়াজ্জেম হোসেন ও বিভাগীয় প্রকৌশলী মোক্তাফি মাহমুদ শাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

নেতিবাচক কাজে ব্যবহৃত সিম ঝড়ে গেছে

আপডেট টাইম : ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬