ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী পেরিম দ্বীপ দখল: সমগ্র বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিলো হুথিরা এশিয়ান গেমস সবার আগে জাপানের পথে নারী ফুটবল দল সাবেক প্রার্থী বনাম নতুন মুখ: ঢাকার উত্তরে বিএনপির নগরপিতা কে হচ্ছেন নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি সরকারি সুযোগ-সুবিধা নিতে লেনদেন না করার বিষয়ে সতর্ক করলেন প্রতিমন্ত্রী ফরিদুল মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের পাশে জন কেরি, গা জ্বলছে খালেদার

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ লালন-পালন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার দল।

তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় জন কেরি বাংলাদেশের পাশে আছেন।  খালেদা জিয়া এটা  মেনে নিতে পারছেন না।  এতে তার গা জ্বালাপোড়া করছে।

বুধবার সিলেটে দক্ষিণ সুরমার কামাল বাজার সংলগ্ন মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে গণভোজ ও জঙ্গিবিরোধী সমাবেশে এসব

কথা বলেন তিনি।

যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও বঙ্গবন্ধু পরিষদ দক্ষিণ সুরমা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে গাড়ি জ্বালানো, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, পেট্রলবোমা দিয়ে মানুষ হত্যার জন্য খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন জিয়াউর রহমান।  তার বিচার সৃষ্টিকর্তা করেছেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী

বাংলাদেশের পাশে জন কেরি, গা জ্বলছে খালেদার

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০১৬