ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

প্রয়োজনে শাওনের আইনি লড়াই

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাসের কাহিনী নকল করে ‘ইএসপি—একটি রহস্য গল্প’ নামে একটি চলচ্চিত্র তৈরির অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের নির্মাতা শেখর দাসের বিরুদ্ধে। যদি প্রয়োজন পড়ে তাহলে প্রয়াত এই লেখকের স্ত্রী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এ বিষয়ে  আইনি ব্যবস্থা নেবেন বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন। এদিকে, বাংলাদেশ বইমেলায় যোগ দিতে আজ দুপুরে কলকাতায় পৌঁছেছেন শাওন।

‘ইএসপি—একটি রহস্য গল্প’ সিনেমার মূল দুই চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও রাইমা সেন। সিনেমাটিতে অনুমতি ছাড়াই ‘দেবী’র গল্প ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন শাওন। তিনি আরও জানান, এতে কাহিনীকার হিসেবে হুমায়ূন আহমেদ নয়, উল্লেখ করা হয়েছে শিবাশীষ রায় নামের অন্য এক লেখকের।

কলকাতা থেকে মুঠোফোনে শাওন জানান, “ঘটনাটি স্বাভাবিকভাবেই আমাকে মর্মাহত করেছে। যদি অনুমতি নিয়ে তারা গল্পটি ব্যবহার করতো, আমার তাতে কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা অনুমতি তো নেয়ই-নি; বরং কাহিনীকার হিসেবে অন্য একজনের নাম ব্যবহার করেছে, যা সত্যিই খুব দুঃখজনক।’ তিনি আরও বলেন, “শুনেছি ইতোমধ্যে সিনেমাটির কর্তৃপক্ষ ক্ষমা চাইতে প্রস্তুত বলে জানিয়েছে। কিন্তু ক্ষমা চাওয়া আর প্রস্তুতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আগে তাদের সঙ্গে বসতে চাই। তারপর সিদ্ধান্ত নেব। যদি মতৈক্যে না আসতে পারি প্রয়োজনে আইনি লড়াইয়ে যাবো। আপাতত এ বিষয়ে বাড়তি কিছু বলতে চাচ্ছি না।’

পশ্চিমবঙ্গের এই ছবিটিকে ‘দেবী’ গল্পের হুবহু নকল দাবি করে শাওন বলেন, “আমি ছবিটি রিলিজের প্রায় দুদিন পরে সিনেমাটি দেখেছি। অনেকেই আমাকে ফোন করে এ ব্যাপারটি অবহিত করেছেন। ফলে টরেন্ট-এর মাধ্যমে আমি ছবিটি যোগাড় করে দেখেছি। উপন্যাসটা যাদের পড়া আছে তারা ছবিটি দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন যে এটি ‘দেবী’ উপন্যাসের পুরোপুরি নকল।”

জানা গেছে, কলকাতা যাওয়ার আগে শাওন ‘বাংলাদেশ ফিল্ম প্রডিউসার অ্যান্ড ডিস্ট্রিবিউটর’-এর সদস্যদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন। তারা তাকে কলকাতার একটি সংগঠনের কথা বলেছেন, যারা কপিরাইট আইন নিয়ে কাজ করে। শাওন তাদের সঙ্গেও যোগাযোগ করবেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

প্রয়োজনে শাওনের আইনি লড়াই

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০১৬