ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আবর্জনা সাফাইকর্মী কাক

বাঙালী কণ্ঠ নিউজঃ ফ্রান্সের পশ্চিমাঞ্চলে একটি থিম পার্কে বুদ্ধিমান ছয় পাখিকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে পার্ককে ফিটফাট রাখাই এদের কাজ।

বিবিসি জানায়, প্যু দু ফ্যু নামক ওই থিম পার্কে নিযুক্ত কাকগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সিগারেটের টুকরা, ছোটখাটো আবর্জনা সংগ্রহ করার জন্য। তারা ময়লাগুলো সংগ্রহ করে একটি বাক্সে জমা করে, আর কঠিন এই কাজের বিনিময়ে পারশ্রমিক হিসেবে পায় পর্যাপ্ত খাবার।

পরিচ্ছন্নতাকর্মী প্রথম দলের কাকেরা এরই মাঝে তাদের বরাদ্দ করা পদ অনুসারে দায়িত্ব পালন করতে শুরু করেছে। বাকিরা গতকাল রোববার কাজে যোগ ছিয়েছে। পার্কের প্রধান নিকোলাস দে ভিলিয়ার্স সংবাদ সংস্থা এএফপিকে জানান, এই পাখিদের কেবল উদ্যান এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যেই নিয়োগ দেওয়া হয়নি, কারণ সাধারণত দর্শকরাই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সাবধানী।

‘প্রকৃতি নিজেই আমাদের শেখাতে পারে চারপাশের যতœ নেওয়ার ব্যাপারে’- মানুষকে এই জিনিসটা বোঝানোর জন্যই মূলত এদের নিযুক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন নিকোলাস। পার্কপ্রধান আরো বলেন, দাঁড়কাক ও ডোমকাক গোত্রের এই পাখিগুলো ‘বিশিষ্ট বুদ্ধিমান’ পাখি, এবং এরা ‘খেলার ছলে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে ভালোবাসে।’

পাখিদের বুদ্ধিমত্তার এটিই প্রথম কোনো উদাহরণ নয়। এর আগেও চলতি বছরের শুরুতে বিজ্ঞানীরা প্রমাণ করেছিলেন, সমস্যা সমাধানের ব্যাপারে কাকের এক ধরনের সক্ষমতা আছে।

বিশেষ এক ধরনের মেশিন, যেখানে নির্দিষ্ট আয়তনের টোকেন জমা দিলে খাবার পাওয়া যায়। বিজ্ঞানীরা লক্ষ করেন, কাকেরা সেটি মনে রাখতে পারে এবং খাবার সংগ্রহের উদ্দেশ্যে সেই আয়তন অনুসারে মেশিনে টোকেন জমা দিতে পারে। শুধু তাই নয়, কোনো টোকেনের আয়তন যদি বড় হয়, তাহলে সেটি ঠোঁট ও নখ দিয়ে ছিঁড়ে প্রত্যাশিত আয়তনে নিয়ে আসতেও সক্ষম তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আবর্জনা সাফাইকর্মী কাক

আপডেট টাইম : ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮