ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

ডাক্তারদের গ্রামে গিয়ে চিকিৎসা দিতে বললেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ সাশ্রয়ী মূল্যে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমাদের মনে রাখতে হবে, উন্নত চিকিৎসার জন্য অর্থ প্রদান করার ক্ষমতা দেশের অনেক মানুষেরই নেই। অতএব, তাদের জন্য সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

রাষ্ট্রপতি মঙ্গলবার হোটেল রেডিসন ব্লু ঢাকা’র ওয়াটার গার্ডেনে বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন (বিএসসিআই)-এর থার্ড ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কনফারেন্স-২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন বিএসসিআই’র সভাপতি অধ্যাপক আফজালুর রহমান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসকদের প্রতি আহ্বান জানান, তারা যেন সপ্তাহে একবার অথবা অন্তত মাসে একবার হলেও গ্রামের লোকদের চিকিৎসা প্রদান করতে তাদের নিজ নিজ গ্রামে যান।

আবদুল হামিদ বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন হয় চাহিদাভিত্তিক, তা মানুষের সামর্থে্যর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তিনি বলেন, আয় এবং ব্যয়ের পাশাপাশি বিষয়টিকে অবশ্যই মানবতা ও মানব কল্যাণ হিসেবে গুরুত্ব দিয়ে দেখতে হবে।

হৃদরোগকে বাংলাদেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, হৃদরোগের কারণে দিন দিন মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে এবং এই রোগ সম্পর্কে মানুষকে আরো সচেতন করতে চিকিৎসকদের প্রতি তিনি আহ্বান জানান।

তিনি বলেন, মানুষকে এই রোগ সম্পর্কে অবহিত করে হৃদরোগের প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি।

অনুষ্ঠানে বক্তৃতা করেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান ও মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সালান এবং বিএসসিআই’র মহাসচিব ডা. কায়সার নসরুল্লাহ খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

ডাক্তারদের গ্রামে গিয়ে চিকিৎসা দিতে বললেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬