ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মাটি খুঁড়ে জঙ্গি বের করার ঘোষণা র‌্যাব ডিজির

প্রয়োজনে ইঞ্চি ইঞ্চি মাটি খুঁড়ে জঙ্গি ও সন্ত্রাসীদের খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। এ দেশের মাটি ব্যবহার করে জঙ্গি-সন্ত্রাসীরা কোনো কার্যকলাপ চালাতে পারবে না বলেও ঘোষণা দেন র‌্যাব প্রধান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ এই ঘোষণা দেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘এ দেশ আমার, আপনার, সকলের। তাই গুটি কয়েক জঙ্গি দেশটাকে ধ্বংস করে দিতে পারবে না। প্রয়োজনে ইঞ্চি ইঞ্চি মাটি খুঁড়ে তাদের খুঁজে বের করা হবে।’ তিনি বলেন, ‘এ দেশে রাজাকারদের যেমন প্রয়োজন নেই, তেমনি জঙ্গিদেরও প্রয়োজন নেই। জঙ্গিদের মানুষ ঘৃণা করে। জঙ্গি হওয়ার কারণে বাবা-মা তাঁদের আদরের সন্তানদের লাশ পর্যন্ত গ্রহণ করেননি।’

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপ–উপাচার্য হুমায়ুন কবীর চৌধুরী, রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের ডিনরা বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

মাটি খুঁড়ে জঙ্গি বের করার ঘোষণা র‌্যাব ডিজির

আপডেট টাইম : ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬