ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

আইসিইউতে মেয়র আরিফুল

বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী গুরুতর অসুস্থ।  সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগীর মিয়া জানান, সোমবার

বেলা একটার দিকে আরিফুল হককে হাপাতালে ভর্তি করা হয়।

আরিফুল হক উচ্চ রক্তচাপ ও অনিয়ন্ত্রিত ডায়বেটিকসের রোগী।  গত রাতে তার অবস্থার অবনতি হলে পরে আজ দুপুরে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে স্থানান্তর করে।  বর্তমানে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান শাহাবুদ্দিন খানের তত্ত্বাবধানে আরিফুল হক চৌধুরীর চিকিৎসা চলছে।

শাহাবুদ্দিন খান বলেন, ওনার হার্টে আগে থেকেই দুটি বাল্ব লাগানো আছে।  রক্তচাপ ও ডায়াবেটিক নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।  এ কারণেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

২০১৩ সালের জুনে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত আরিফুল হক চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

আইসিইউতে মেয়র আরিফুল

আপডেট টাইম : ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬