ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী

গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে : রাষ্ট্রপতি

বাংলাদেশের গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে এবং উন্নয়ন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখছে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের গণমাধ্যমে সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরনের ব্যাপারে সতর্ক করতে প্রেস কাউন্সিলের প্রতি আহবান জানিয়েছেন।
ভারতের প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি চন্দ্রামুলি কুমার প্রাসাদ-এর নেতৃত্বে প্রতিষ্ঠানটির ১১ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের চেয়ারম্যানসহ বাংলাদেশের সিনিয়র সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতাকে কেউ যাতে অপঃব্যবহার করতে না পারে এবং সঠিক তথ্যের ভিত্তিতে যেন সংবাদ পরিবেশন করা হয়-তা নিশ্চিত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে পরার্মর্শ দেন।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
দুই দেশের প্রেস কাউন্সিলের মধ্যে সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এটা বাংলাদেশ ও ভারতের প্রেস কাউন্সিলের মধ্যে কার্যক্রম সমন্বয়ের জন্য সহায়ক হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, যদি দু’দেশের সাংবাদিকরা তাদের মধ্যে তথ্য বিনিময় করে তাহলে উভয় দেশের জনগন দু’দেশের উন্নয়ন সম্পর্কে জানতে সক্ষম হবে, যাতে তারা উপকৃত হবে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ, কাউন্সিলের সদস্য গোলাম সারওয়ার ও আকরাম হোসেন খান এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিববৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬