ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সৌন্দর্য কতোটা স্বর্গীয়, স্বপ্নীল আবেশ এনে দিতে পারে

বাঙালী কণ্ঠ নিউজঃ ডাবকি বা ডাউকি, জায়গাটা মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তীয়া পাহাড়ি জেলায়। ছোট কিন্তু ব্যস্ত শহর ডাবকি। ডাবকি বা ডাউকি মেঘালয়ের রাজধানী শিলং শহর থেকে মাত্র ৯৫ কিলোমিটার দূরে। এই ডাউকি শহর দিয়েই বয়ে যাচ্ছে আশ্চর্য এক নদী যার নাম ওম বা উমগট। এর জল এতটাই স্বচ্ছ যে কোথাও কোথাও মনে হবে যেন কাঁচ বিছিয়ে রাখা হয়েছে সেখানে কিংবা স্ফটিকে ঢাকা কোনো খাদ যেন। অনেকে উমগটকে বলেন- মেঘালয়ের ‘লুকিয়ে থাকা স্বর্গ’ বা আনএক্সপ্লোর্‌ড প্যারাডাইস।

জলছবি
নামীদামী হোটেলের ঝকঝকে তকতকে সুইমিংপুলেও হয়তো এমন দৃশ্য ফুটিয়ে তোলা সম্ভব হবে না। নদীর ওপর দিয়ে ভেসে যাওয়া নৌকাগুলো দেখে অবাক হয়ে যাবেন। মনে হবে এগুলো কি আসলে শূন্যে ভাসছে? নিচে নদীর তলায় নৌকোর ছায়া দেখা যাবে স্পষ্ট, যেমন আমরা খোলা মাটিতে কারো ছায়া দেখি। এত সাফসুতরা কোনো নদী বা জলাশয় কিন্তু সচরাচর চোখে পড়ে না।

তবে ছবি দেখেই বুঝতে পারছেন নদীটির সৌন্দর্য কতোটা স্বর্গীয়, স্বপ্নীল আবেশ এনে দিতে পারে। একে তো ঝকঝকে ঝলমলে স্বচ্ছ তার ওপরে ময়লা আবর্জনার চিহ্নটি নেই। এই নদীর সামনে দাঁড়িয়ে আমাদের দুষণ জর্জরিত গঙ্গাকে নদীর স্বীকৃতি দিতেই মন চাইবে না আপনার। আর তাই প্রতিদিন হাজারে হাজারে পর্যটক যায় সেখানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সৌন্দর্য কতোটা স্বর্গীয়, স্বপ্নীল আবেশ এনে দিতে পারে

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮