ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

হিলারির প্রচারণা বিষয়ক প্রধানের ২০০০ ইমেইল ফাঁস

DES MOINES, IOWA - JULY 27: Secretary Hillary Clinton tours the DART Central Station, before taking questions from journalists, to highlight her climate change policy announcement, in Des Moines, Iowa on Monday, July 27, 2015. (Photo by Melina Mara/The Washington Post via Getty Images)

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা বিষয়ক চেয়ারম্যান জন পাডেস্টারের দুই হাজার ইমেইল প্রকাশ করেছে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস। স্থানীয় সময় সোমবার সকালে ইমেইলগুলো ফাঁস করা হয়। গত চার দিনের মধ্যে এটি দ্বিতীয় বার হ্যাকের ঘটনা। খবর সিএননের।

উইকিলিকস দাবি করেছে, জন পাডেস্টারের ৫০ হাজার ইমেইল রয়েছে তাদের কাছে।

সিনএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমেইলগুলোর অধিকাংশই ২০১৫ সালের। এতে হিলারি ক্লিনটনের কর্মকর্তাদের মধ্যে কথোপকথন, নির্বাচনী কৌশল, নীতিসহ মিডিয়ার সঙ্গে কিভাবে সম্পর্ক রক্ষা করা যায় তা রয়েছে।  ‘ক্লিনটন ক্যাশ’ বইয়ের প্রকাশনা নিয়েও তথ্য রয়েছে। এ ছাড়া ক্লিনটন ফাউন্ডেশনের আইন বহির্ভূত কর্মকান্ডও এতে রয়েছে বলে খবরে বলা হচ্ছে। হিলারি ক্লিনটনের দীর্ঘদিনের সহযোগী ডগ ব্যান্ড ক্লিনটন দম্পতির কন্যা চেলসিকে ‘বখে যাওয়া বাচ্চা’ বলে সম্বোধন করেছেন বলে একটি ইমেইলে তথ্য মিলেছে।

এ বিষয়ে সমালোচনা করেছে হিলারির প্রচারণা শিবির। তারা এ জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছে। ইমেইল প্রকাশ পাওয়ায় রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরে উল্লাস দেখা দিয়েছে।

হিলারি ক্লিনটনের মুখপাত্র গ্লেন ক্যাপলিন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ভ্লাদিমির পুতিনের পরিচালনায় যে ইমেইল প্রকাশ পেয়েছে তাতে ট্রাম্প শিবির উল্লাস করছে। এটা চরম মর্যাদাহানিকর। ডোনাল্ড ট্রাম্প অধিক পরিমাণে গুপ্তচরবৃত্তিকে উৎসাহিত করেছেন। এমনকি তিনি রবিবারের বিতর্কেও হ্যাকিংয়ের বিষয়টি অস্বীকার করেছেন।

রাশিয়ার সঙ্গে মিলে উইকিলিকস কাজ করছে বলে অভিযোগ আছে। সমন্বয়ের মাধ্যমে হ্যাক করে, গোপন তথ্য ফাঁস করে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে তারা প্রভাবিত করার চেষ্টা করছে বলে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের। এর আগে শুক্রবার এক দফা ইমেইল ফাঁস করা হয়। তাতে ওয়াল স্ট্রিটের কোম্পানিগুলোকে হিলারি ক্লিনটন রুদ্ধদ্বার বৈঠকে যেসব বক্তব্য দিয়েছিলেন তা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

হিলারির প্রচারণা বিষয়ক প্রধানের ২০০০ ইমেইল ফাঁস

আপডেট টাইম : ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬