শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনায় থাকে তখন দেশের উন্নয়ন হয়। কারণ আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।
তিনি বলেন, দেশের সিংহভাগ উন্নয়নই করেছে আওয়ামী লীগ। তাই দেশ ও জাতির উন্নয়নে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
বুধবার সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সময়ে উন্নয়নের বদলে শুধু লুটপাট হয়েছে। তারা দেশকে কয়েকশ’ বছর পিছিয়ে দিয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার আমাদের প্রিয় বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের এ উন্নয়ন অগ্রযাত্রা সহ্য করতে পারছে না বিএনপি ও তারা সহচররা। তারা দেশের উন্নয়ন বিঘিœত করতে একের পর এক অপচেষ্টা চালাচ্ছে।
দেশের জনগণ এখন অনেক সচেতন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কারো মনগড়া কথা জনগণ বিশ্বাস করে না। তারা রাষ্ট্র ও উন্নয়ন বিরোধীদের চক্রান্ত প্রতিহত করে সরকারকে সহযোগিতা করছে এবং করবে।
উল্লেখ্য, বুধবার শিক্ষামন্ত্রী দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল- বিয়ানীবাজার উপজেলা প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, দি নিউ জেনারেশন আইডিয়াল উচ্চ বিদ্যালয়, দুধবকশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাথিউরা (রায়বাসী) কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন, দুবাগ সরকারি প্রাথমিক, বালিঙ্গা গ্রামে বিদ্যুতায়ন, ঢেউনগর-দিগলবাক রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন।
এ সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, ভাইস চেয়ারম্যান মাওলানা শিব্বির আহমদ, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদ্দুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহ-সভাপতি আব্দুল আহাদ কলা, ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, জাকির হোসেন, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল ইসলাম আউয়াল।
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই
গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর
চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট
২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন
নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ
বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের
দেশের সিংহভাগ উন্নয়নই করেছে আওয়ামী লীগ : শিক্ষামন্ত্রী
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০১৬
- 735
Tag :
জনপ্রিয় সংবাদ























