ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের ২০তম সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি দিতে প্রধানমন্ত্রী ‍নির্ঘুম রাত কাটাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সম্মেলনের পাঁচ দিনের মধ্যে আমরা আওয়ামী লীগের মতো একটি বড় দলের কমিটি করেছি। কমিটি করতে গিয়ে সম্মেলনের পরে নির্ঘুম রাত কাটাচ্ছেন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিটিতে আমরা সব অঞ্চলকে তৃণমূলকে কভার করেছি।

রবিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সংলাপে তিনি এসব কথা বলেন। বিএসআরএফ’র কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংলাপে

উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্যামল সরকার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলা করতে চায়। আমাদের মূল লক্ষ্য পরবর্তী প্রজন্ম এবং পরবর্তী নির্বাচন। এক্ষেত্রে আমাদের প্রধান অগ্রাধিকার পরবর্তী প্রজন্ম। চমৎকার একটি আধুনিক রাষ্ট্র পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করতে চাই। আমাদের এবারের সম্মেলনে এটিকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রথম প্রেসিডিয়াম মেম্বারদের বৈঠকে যশোরের পিযুষ চট্টোপাধ্যায় বলেছেন, সবাই তো আমার ঠিকানা ভুলে গিয়েছিল। সেখানে আপনারা আমাকে কিভাবে টেনে আনলেন। পাঁচ দিনের মধ্যে আওয়ামী লীগের কমিটি গঠন বাংলাদেশের অনাগত রাজনীতির মডেল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নব কমিটিতে সে প্রয়াস তো আছেই। আপনারা লক্ষ্য করলে দেখবেন অনেক মন্ত্রী দলের সম্পাদকমণ্ডলীতে নেই, আমরা তাদের রাখিনি।’

সেতুমন্ত্রী কাদের বলেন, ‘সংবিধানের আলোকে ২০১২ সালের নিদর্শনে রাষ্ট্রপতির এখতিয়ারে নির্বাচন কমিশন গঠনের কথা পরিস্কার বলা আছে। সেভাবেই নির্বাচন কমিশন গঠিত হবে। সেটি তো রাষ্ট্রপতির এখতিয়ার, এখানে আমাদের কিছুই করার নেই। সেখানে কোনও সমস্যা হবে না। আশা করছি বিএনপিরও হবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬