ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির আধুনিকতার ভিড়েও টিকে আছে বাঁশের ‘চাই’ ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে মানুন ৫ নিয়ম ক্ষমতা যেন অন্যায়-নিপীড়নের কারণ না হয়: প্রতিমন্ত্রী ইশরাক ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ছুটির দিন সকালে রাজধানীতে স্বস্তির বৃষ্টি স্বৈরাচার ও গুপ্ত আবার একসাথে হয়েছে: প্রধানমন্ত্রী জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি হলো জনগণের আস্থা অর্জন : আইজিপি এআই-সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর: স্বপন

ভারতীয় স্পিনার পলাশের অনন্য কীর্তি

ইংল্যান্ডের স্পিনার জিম লেকারের পর এক ইনিংসে দশ উইকেট দখল করা বোলার হলেন ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে। এবার তারই দেশের আরেক স্পিনার এক ইনিংসে তুলে নিয়েছেন দশটি উইকেট।

ভারতের মধ্য প্রদেশের লেগ স্পিনার পলাশ কোচার এই বিরল কীর্তি গড়েছেন।

১৯৬৪ সালে ওল্ডট্রাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ অ্যাশেজ ম্যাচে ইংলিশ স্পিনার জিম লেকার প্রথম ইনিংসে ৯ উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি আরও দশটি উইকেট দখল করে এক টেস্ট ম্যাচে মোট ১৯টি উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে তিনি খরচ করেন ৫৩ রান।

৩৫ বছর পর লেকারের এই রেকর্ডে ভাগ বসান কুম্বলে। ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ সালে এক ইনিংসে দশ উইকেট দখল করেন তিনি।

ইন্টার-ডিভিশনাল ম্যাচে পলাশ নরমাদাপুরামের বিপক্ষে ইনিংসে দশটি উইকেট তুলে নিয়েছেন। মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিসংখ্যানবিদ মাহাভীর আরিয়া জানান, পলাশ ২৮.১ ওভার বল করে দশটি উইকেট তুলে নিয়েছেন। যা এই লেভেলের ক্রিকেটে বিশ্ব রেকর্ড। ১০ উইকেট তুলে নিতে তিনি খরচ করেন ৫৩ রান। ১০ ওভার তিনি মেডেনও পান।

তিনি আরও জানান, গত মৌসুমের এই টুর্নামেন্টেও সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন পলাশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির

ভারতীয় স্পিনার পলাশের অনন্য কীর্তি

আপডেট টাইম : ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬