ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

হোয়াইট হাউস’ ছেড়ে এখন যে বাড়িতে থাকবেন ওমাবা

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের হাতবদল হবে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাড়ি ছাড়বেন, আসবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ৫২ বছর বয়সে এ বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। আগেই বলেছিলেন হোয়াইট হাউসের খুব দূরে থাকবেন না তিনি। কারণ, মেয়ের হাইস্কুলে পাঠ এখনো শেষ হয়নি। মাঝপথে স্কুল ছাড়াটা সম্ভব নয়। তাই বাধ্য হয়েই হোয়াইট হাউসের পাশেই বাড়ি নিতে হয়েছে তাঁকে। যে ৯ বেডরুমের ফ্ল্যাটে ওবামা উঠছেন সেখানে থাকতেন বিল ক্লিন্টনের সচিব জো লোখার্ট।

আগামী ২০ জানুয়ারি নতুন বাড়িতে আসবেন বারাক ওবামা। ইঁটের তৈরি বাড়ির ভাড়া প্রতি মাসে পড়বে ২২ হাজার ডলার। সাদা বাড়ির মত বড় না হলেও নতুন ঠিকানার সামনেও রয়েছে একটি বড় বাগান। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সুবাদে বছর পিছু ২ লাখ ৬৮ হাজার ডলার পাবেন ওবামা। সেই টাকায় ভাড়া দেয়া হয়ে যাবে নিশ্চয়ই!‌ সূত্র: আজকাল
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

হোয়াইট হাউস’ ছেড়ে এখন যে বাড়িতে থাকবেন ওমাবা

আপডেট টাইম : ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬