ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

শাকিবের প্রেমে বুবলী, ট্যাটুতে প্রমাণ

ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রেমে মজেছেন ঢালিউডের নবাগতা চিত্রনায়িকা শবনম বুবলী। গেল কোরবানির ঈদে শাকিব খানের বিপরীতে দুই ছবির মধ্যে দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় বুবলীর। তখন থেকেই এই জুটির প্রেমের বিষয়টি অনেকেরই চোখে ধরা দেয়। কিন্তু শাকিব ও বুবলী দুজনই প্রেমের বিষয়টি অস্বীকার করেন।

সম্প্রতি বুবলী’র বাম হাতে একটি ট্যাটু করিয়েছেন। সেখানে লেখা আছে ‘এসবি’ (শাকিব-বুবলী)। বুবলীর হাতের এই ট্যাটুটি নিয়ে সিনেপাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে।অনেকেই বলছেন ট্যাটুতে প্রমাণ হয় বুবলী শাকিবের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ভালোবাসার স্বীকৃতি হিসেবেই বুবলী তার হাতে এই ট্যাটুটি করিয়েছেন।এ বিষয়ে বুবলীর সঙ্গে কথা হলে তিনি একগাল হেসে বলেন, এটা আমার নামের প্রথম দুই অক্ষর। অনেকেই না জেনে এমন মন্তব্য করছেন।

bubly-2এদিকে আজ বুবলীর জন্মদিন। মুঠোফোন, ফেসবুকে ভক্ত অনুরাগী থেকে শুরু করে শোবিজের অনেকেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শাকিব খানের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে বুবলী বলেন, খুব সকালেই ফোন করে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এবং বসগিরি ছবির বুবলী শিরোনামের গানের দুটি লাইনও গেয়ে শুনিয়েছেন। আমার খুব ভালো লেগেছে।’

ঢালিউড সুপারস্টার শাকিব খান অনেকদিন ধরেই বুবলীর জন্য ভালো গল্প খুঁজতেছিলেন। এরই ধারাবাহিকতায় নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন শাকিব খান।

হঠাৎ করে শাকিবের বুবলী প্রীতি দেখে সিনেপাড়ায় অনেকে নানা মুখরোচক কথা বলছেন। শাকিবের এমন প্রীতিতে মুগ্ধ হয়ে বুবলীও কী প্রেমে হাবুডুবু খাচ্ছেন? বুবলীর হাতের ট্যাটুটি তেমনই ইঙ্গিত করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

শাকিবের প্রেমে বুবলী, ট্যাটুতে প্রমাণ

আপডেট টাইম : ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০১৬