ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ট্রাম্পের বিরুদ্ধে আওয়াজ তুলবেন বারাক ওবামাও

ক্ষমতা ছেড়ে দেয়ার পর যদি দেখেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মূল চেতনাবোধের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছেন, তাহলে তিনি এর বিরুদ্ধে আওয়াজ তুলবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

যুক্তরাষ্ট্রের প্রচলিত রীতি অনুসারে, সাবেক প্রেসিডেন্টরা সাধারণত ক্ষমতা হস্তান্তরের পর রাজনৈতিক বাদানুবাদ এড়িয়ে চলেন এবং উত্তরসূরিদের সম্পর্কে সমালোচনা থেকে বিরত থাকেন। তবে এই প্রথা ভাঙ্গারই ইঙ্গিত দিলেন ওবামা।

পেরুর লিমায় অ্যাপেক সম্মেলনের সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবামা জানান, তিনি ডোনাল্ড ট্রাম্পকে তার রূপকল্পের নকশা তৈরির

জন্য সময় দিতে চান এবং এ কাজে তাকে সহায়তাও করতে চান। তবে দেশের একজন নাগরিক হিসেবে তিনি কিছু কিছু বিষয়ে প্রতিবাদও করতে পারেন।

বারাক ওবামা বলেন, “আমি চাই প্রেসিডেন্ট অফিসের প্রতি সম্মান ধরে রাখতে এবং নবনির্বাচিত প্রেসিডেন্টকে একটা সুযোগ দিতে চাই যেন তিনি তার প্ল্যাটফর্ম ও যুক্তিগুলো কারও হস্তক্ষেপ ছাড়াই সবার কাছে তুলে ধরতে পারেন।

তবে যদি কোনো ইস্যু আমাদের মূল্যবোধ ও আদর্শের দিকে প্রশ্ন তোলে, এবং আমার মনে হয় সেই আদর্শকে রক্ষা করা আমার জন্য দরকার, তাহলে আমি সেটা যাচাই করে দেখব।”

নির্বাচনী প্রচারের সময় ওবামা তাকে প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পকে ‘অযোগ্য’ ঘোষণা করলেও রিপাবলিকান এই নেতাই যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ও নীতি নিয়ে উদ্বেগে রয়েছে বিশ্ব। উদ্বিগ্ন বিশ্বনাগরিকদের ট্রাম্প সম্পর্কে নেতিবাচক ইতি টানতে মানা করলেন ওবামা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ওবামা এখন আন্তর্জাতিক বিদায়ী সফরে রয়েছেন। গ্রিস ও জার্মানি সফরের সময় ট্রাম্প সম্পর্কে উদ্বেগ প্রশমনের ওপর জোর দেন ওবামা। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বিজয়ী হওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ দেখা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

ট্রাম্পের বিরুদ্ধে আওয়াজ তুলবেন বারাক ওবামাও

আপডেট টাইম : ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬