ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

শুক্রবার গোপালগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস এবং জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টায় প্রথমে রাষ্ট্রপতি ও তারপরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দিবে। এরপর প্রধানমন্ত্রী নিজ বাসভবনে অবস্থান করবেন। বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী জাতির পিতার ৯৮তম জন্মদিবস এবং জাতীয় শিশু দিবস-২০১৭ উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পরে একই স্থানে অনুষ্ঠিত শিশুদের সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে অনুষ্ঠিত বইমেলার উদ্বোধন, সেলাই মেশিন বিতরণ ও “খোকা থেকে বঙ্গবন্ধু’ শিরোনামে আলোকচিত্র পরিদর্শন করবেন।

এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিদের স্বাগত জানাতে ফরিদপুরের ভাঙ্গা থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত মহাসড়কে অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি দিয়ে গোপালগঞ্জকে সাজানো হয়েছে। বাড়ানো হয়েছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের সৌন্দর্য। কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো জেলা।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেছেন, বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জ্বীবিত। তাকে স্বাগত জানাতে গোপালগঞ্জকে তোরণ ও ব্যানার দিয়ে সাজানো হয়েছে।

গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী বলেন, এ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, শুক্রবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা টুঙ্গিপাড়া আসবেন। এজন্য তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

শুক্রবার গোপালগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭