ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

২টি সেদ্ধ ডিমের দাম ১৭০০ টাকা, ফেসবুকে ভাইরাল হোটেলের বিল

বাঙালী কণ্ঠ নিউজঃ কলার পর এবার ডিম। কিছুদিন আগে পাঁচ তারা হোটেলে দু’টি কলার দাম ৪৪২ টাকা নেওয়ার প্রতিবাদ করেছিলেন অভিনেতা রাহুল বোস। রাহুলের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার দুটি সেদ্ধ ডিমের জন্য ১৭০০ টাকা দাম নিল ভারতের মুম্বাইয়ের ফোর সিজন্স হোটেল।

সোনার ডিম নয়, মুরগির সেদ্ধ ডিমের ১৭০০ টাকা। বিলের ছবি তুলে টুইটারে পোস্ট করেন মুম্বাইয়ের এক ফটোগ্রাফার। ডিমের অস্বাভাবিক দাম দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের। নিমেষে টুইটারে ভাইরাল হয়ে যায় ডিমের দাম। টুইটে অভিনেতা রাহুল বোসকেও ট্যাগ করেন ওই ব্যক্তি। লেখেন, “দু’টি ডিমের দাম ১৭০০ টাকা, আন্দোলন করা যাক?”

শুধু ডিম সেদ্ধই নয়, দুটি অমলেটেরও দাম ধরা হয়েছে ১৭০০ টাকা। তার সঙ্গে ঠান্ডা পানীয়েরও অনেকটাই বেশি দাম ধরা হয়েছে। তার সঙ্গে বসেছে ১৮% জিএসটি। সব মিলিয়ে ৩টি ঠান্ডা পানীয়, ৪টি অমলেট ও ২টি ডিম সেদ্ধর বিল দাঁড়িয়েছে ৬,৯৩৮ টাকা। পাঁচ তারা হোটেলের খাবারের এই বিলের প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা।

ডিমটি গল্পে পড়া সোনার ডিম কি না, তাই নিয়েও মস্করা করেছেন অনেকে। তবে অনেকে ডিমের অবিশ্বাস্য দামের পেছনে যুক্তিও দিতে চেয়েছেন। কারও কারও মতে, শুধু ডিম নয়, পাঁচ তারা হোটেলে পরিষেবা ও অভিজাত পরিবেশের কারণেও নেওয়া হয় অতিরিক্ত দাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

২টি সেদ্ধ ডিমের দাম ১৭০০ টাকা, ফেসবুকে ভাইরাল হোটেলের বিল

আপডেট টাইম : ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯