ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ভাতে বাঙালী? কৃষকের খবর রাখছেন তো

যে মাটিকে কৃষক ভালবাসে, সেই মাটির সাথে সম্পর্কটা কৃষক আর রাখতে পারছে না! শুধু কি মাটির সাথেই কৃষকের সম্পর্ক? এই যে আকাশ, বাতাস, চাঁদ, সূর্য,পানি, পশু-পাখি সবার  সাথেই তো কৃষকের সম্পর্ক! তারা ভাল থাকলে কৃষক ভাল থাকে, তারা খারাপ থাকলে কৃষক খারাপ থাকে!

Haorএই যে প্রতি বছর পানি এসে ডুবিয়ে দিচ্ছে হাওর, সেই পানির নিয়ন্ত্রণ তো কৃষক করতে পারছে না! অথচ যে সময় কৃষকের পানির দরকার তখন গভীর নলকূপ দিয়ে ইঞ্জিন মেশিন ব্যবহার করতে হচ্ছে ভূ-গর্ভস্থ পানি তুলতে। নদী-নালা, খাল-বিলে পানি থাকছে না তখন! একসময় সে পানি, নদী-নালা,পুকুর থেকেই কৃষক সংগ্রহ করতো। আর এখন সময়ের আগেই সব শুকিযে কাঠ। মাটিকে কেন্দ্র করে কৃষকের জন্ম সেই মানব সভ্যতার জন্ম লগ্ন থেকে, সেই নিজের ভাগের মাটিকে কৃষক এখন বিক্রি করতে চায়!

হাওর অঞ্চলের মানুষ এখন মুক্তি চায়! একরের পর একর জমি বিক্রি করতে চায়, ক্রেতা নেই! কী করবে জমি দিয়ে! হাড়ভাঙ্গা খাটুনি আর দাদনের টাকার সুদ জ্যামিতিক হারে বাড়ছে বছর বছর! বিনিময়ে প্রকৃতি কেড়ে নিচ্ছে মাঠের ফসল। প্রতি বছর অকাল বন্যা অসময়ে ডুবিয়ে দিচ্ছে কৃষকের কাঁচা- পাকা ধান।

ধান কাটার শ্রমিক নেই, যারা আছে তারাও কৃষকের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে মজুরির পাথর। সুযোগ বুঝে সবাই বিরূপ হয়ে উঠে প্রকৃতি আর নিরীহ কৃষকের সাথে! অনেক হাওর ডুবে গেছে আগেই,যারা কিছুটা ফসল তুলতে পেরেছে তাদের আয়ের চেয়ে ব্যয় বেশী!

বেপারী প্রতি বছর ভাগে ধান কাটে, কৃষকের সাত বস্তা,বেপারীর এক বস্তা ধান! মাড়াই মেশিন নেবে ১০০ বস্তায় ৫/৬ বস্তা। একসময় যে গরুর গাড়িতে করে ধান নিয়ে আসতো বাড়ির উঠানে, এখন ছোট ছোট মেশিন চালিত যান দখল করেছে সেই স্থান। তাদেরকেও ভাগ করে দিতে হয় ধান।  তারপর দিনের অবস্থা ভাল হলে শুকনা ধান কৃষক ঘরে তুলবে। সেখান থেকে কৃষকের আর স্থায়ী সহযোগীদের মধ্যে ভাগ হবে ধান।

আট মাসে একজন সহযোগীর বেতন ৪০ হাজার টাকা সাথে থাকা খাওয়া  ফ্রি। চৈত্র- বৈশাখ মাসে আরও দুজন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ, প্রতি সহযোগীর জন্য ২০/২২ মন ধান, থাকা-খাওয়া ফ্রি! এগুলো কৃষকের জমির পরিমাণের উপর ভাগ হবে। কে কতজন শ্রমিক  নিযুক্ত করবে।
ধান কাটার হিসেব আলাদা! এবছর ধানের বেপারী এসেছে হাতে গোনা কয়েকজন তাই তাদের চাহিদা  পরিবর্তন হয়েছে, এবার ভাগে ধান কাটেনি তারা।

প্রতি কাঠা ১০০০/১৩০০ টাকায় কেটেছে ধান। কেউ কেউ নগদ ৫০০ টাকা মজুরি, সাথে খাবার ফ্রি দিয়ে কাটিয়েছে ধান। কেউ কেউ জমির অর্ধেক বেপারীকে দিয়ে দিয়েছে এই কারণে যে কিছুটা ধান হলেও যেন ঘরে আসে।

সবশেষে ডুবে গেছে পাকা ধানের জমি। যতটুকু ধান মিলেছে, বৃষ্টির জন্য ধান শুকনো যাচ্ছে না কিন্তু ধান কাটার বেপারীকে টাকা দিতে হচ্ছে এখনই! কৃষক টাকা কোথায় পাবে এখন? ঘরে ধান নেই, ধানের দাম ৪৫০টাকা। ধান কেনার ব্যাপারীদেরও ঘাটতি, যারা আছে তারাও কৃষককে আবার চাপে রাখছে!

Haor 2যারা ধান কিনে তারা ধানের দাম নির্ধারণ করে দুই ভাবে। কাঠার মাপ মানে হচ্ছে আধুনিক ওজনের মেশিন যেখানে সঠিক মাপে ধান দিবে কৃষক, কিন্তু ধানের দাম প্রতি মণে ৩০/৪০ টাকা কমে যাবে! আবার ধানের বেপারীর লোক যদি ধান নিজ হাতে মেপে নেয় তবে ধানের দাম থাকবে ৪৫০ টাকা! কারণ মাপের সময় প্রতি মনে ৬/৮ কেজি ধান কৃষকের চোখের সামনে বেপারী বেশী  নিচ্ছে!  কৃষকের  নিরুপায় জীবনে সবাই শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়!

এদিকে দাদন ব্যবসায়ী দরজায় টাকার জন্য প্রতিদিন! প্রতিবছর টাকা দাদন ফেরৎ না দিতে পেরে ছোট ছোট কৃষকরা সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন।
সরকার যে ধানের দাম নির্ধারণ করে সেটা গ্রামের কৃষকের নাগালের বাইরেই থেকে যায় ভাটি অঞ্চলে!
জলবায়ুর পরিবর্তনের ফলে কৃষিতে বা নিত্য জীবন যাপনে যে বিরূপ প্রভাব পড়ছে সে বেপারে কৃষকের কোন ধারণাই নেই। বছরের পর বছর কৃষক যে ফসল ফলায় সেখানে বন্ধ্যা বীজ এবং কীটনাশকের প্রভাব যতটা পড়েছে তার ছিটেফোঁটাও নেই কৃষির আধুনিকায়নে!

অথচ কৃষিকে উৎসাহিত করতে সরকারীভাবে বিভিন্ন উদ্যোগ নেয়া যেতে পারে।
প্রতিটি গ্রামে কৃষক সমিতি গঠন করে কৃষি সম্পর্কে সকল তথ্য- উপাত্ত সহ সকল সুবিধা সমূহ কৃষকের কাছে পৌঁছে দেয়া যায়। কৃষি কাজের সময় ভাটি অঞ্চলে মজুরি নির্ধারণ করে শ্রমিক পাঠানো যায় কৃষক সমিতির সহযোগিতায়। আমাদের নদী গুলো খননের ব্যবস্থা করে বাঁধগুলো জোরদার করা যায়। কৃষি উপকরণ সহজলভ্য করা যায়।
কৃষিকে ত্বরান্বিত করতে ধানের চাড়া রোপনের মেশিন, ধান কাটার মেশিন, ধান মাড়াইয়ের মেশিন দেয়া যায় কৃষককে। মেশিন ব্যবহারের মাধ্যমে খুব অল্প সময়ে কৃষি কাজ যেমন সম্ভব হবে তেমনি শ্রমিকের প্রয়োজনীয়তা কমে আসবে।
পরিবারের জমি হিসেব করে কৃষি ঋণের ব্যবস্থা করা যায় সরকারিভাবে।

পাশাপাশি গ্রামের দাদন ব্যবসায়ীদের ব্যাপারেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেই সাথে সরকারী এবং বেসরকারী সংস্থাগুলোকে বাধ্য করা যায় কৃষককে সহজ শর্তে ঋণ দেয়ার জন্য।
প্রতিটি গ্রামে কৃষি উৎসাহিত করনে কৃষক সমিতির মাধ্যমে  জাতীয় এবং আন্তর্জাতিক কৃষি সম্পর্কে ধারণা দেয়া যায়। জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে কৃষককে জানানো যায়।
কৃষিতে কীটনাশক ব্যবহারের ঝুঁকি, বন্ধ্যা বীজ ব্যবহারের ফলে আমাদের নিজস্ব সকল বীজ বিলুপ্তির পথে। এই সকল নেতিবাচক বিষয়গুলো কৃষক  অবগত করে দেশী বীজ সংরক্ষণে তাদের উৎসাহিত করা যায়।
আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ। তিন মাসের মধ্যে কৃষি ফলন নিশ্চিত করে অকাল বন্যার হাত থেকে কৃষক এর ফলনকে বাঁচিয়ে দেয়ার উদ্যোগ নিতে হবে সরকারীভাবেই।

সঠিক ব্যবস্থাপনার পরও কৃষকের ফসল ডুবে গেলে কৃষি ঋণ মওকুফ করে কৃষককে পরবর্তী বছর কৃষি কাজে আবার উৎসাহিত করে তুলতে হবে। সেই সাথে ডুবে যাওয়া ফসল কাটার আধুনিক যন্ত্র ব্যবহারের সুযোগ তৈরী করা যায়।

কৃষকের ধান কেনার জন্য ফসল উঠার  সাথে সাথেই সরকারীভাবে প্রতিটি গ্রামের কৃষক সমিতিকে দায়িত্ব দেয়া যেতে পারে। এভাবে  গ্রামের মধ্যস্বত্ব ভোগীদের বর্জন করা সম্ভব।
প্রতি মাসে সকল কৃষি সমিতির সাথে কৃষি কর্মকর্তাদের বৈঠকের ব্যবস্থা করতে হবে। প্রতি বৈঠকে কৃষকের ইতিবাচক- নেতিবাচক সমস্যা এবং করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

সরকারের এলাকা ভিত্তিক  নির্বাচিত প্রতিনিধিকে আরও অনেক বেশী দায়িত্বশীল করে তুলতে হবে। ভাটি অঞ্চলের হাজার হাজার হেক্টর ধান ডুবে গেলেও নির্বাচিত প্রতিনিধিকে  কৃষকের পাশে দাঁড়াতে দেখা যায় না কখনও।

দেশে খাদ্য নিরাপত্তা প্রদানে কৃষককে সরকারীভাবে বাঁচিয়ে রাখতে হবে। নয়তো কৃষি প্ৰধান দেশ একদিন সম্পূর্ণ আমদানি-নির্ভর দেশ হিসেবে পরনির্ভরশীল হয়ে আমাদের বেঁচে থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

ভাতে বাঙালী? কৃষকের খবর রাখছেন তো

আপডেট টাইম : ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০১৬