ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

ইসরায়েলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  গাজা সীমান্তে নিয়মিত সাপ্তাহিক বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৬ জন।

হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আলি আল-আশকার (১৭) ও খালেদ আল-রিবি (১৪) নামের দুই কিশোরের বুকে গুলি করে ইসরায়েলি সেনারা।

‘প্রত্যাবাসনের মহাযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমা নামাজের পর নিয়মিত গাজা সীমান্তের বিভিন্ন অংশে বিক্ষোভ প্রদর্শন করে থাকে ফিলিস্তিনিরা। এতে ওই হামলার ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, ‘শুক্রবারের বিক্ষোভে আরও ৭৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। হত্যার উদ্দেশে তাদের শরীরের উপরিভাগ লক্ষ্য করে গুলি করা হয়েছে।’

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি ভূমি দখলের ৭০ বছর পূর্তিতে ২০১৮ সালে ‘প্রত্যাবাসনের মহাযাত্রা’ বিক্ষোভ শুরু করেছিল গাজার জনগণ যাদের অনেকেই উদ্বাস্তু জীবন যাপন করছেন।

এ বিক্ষোভে গুলি চালিয়ে এখন পর্যন্ত দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহতদের মধ্যে অর্ধশতাধিকই শিশু ও কিশোর বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ইসরায়েলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত

আপডেট টাইম : ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯