ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

ভেতর থেকে গ্রেনেডও ছুড়ে মারা হয়েছে, ঢাকা থেকে সিলেট যাচ্ছে সোয়াত

সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালানোর জন্য ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিমের সদস্যরা রওনা হয়েছেন। সোয়াতের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) ভোর রাত থেকে ‘আতিয়া মহল’ নামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের

২৭ নম্বর ওয়ার্ডে বাড়িটি অবস্থিত।

পুলিশ জানায়, অভিযান শুরু হবে এই বিষয়টি টের পাওয়ার পরপরই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা ‘আল্লাহু আকবর’ আওয়াজ তোলে। সকাল ৮টার দিকে বাড়ির ভেতর থেকে গ্রেনেডও ছুড়ে মারা হয়েছে। ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটির নিচ তলায় জঙ্গিরা অবস্থান করছে। তারা ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখেছে বলেও পুলিশ জানিয়েছে।

ওই বাড়িসহ আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে। ওই বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটিতে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। সকাল নাগাদ বাড়ির আশপাশের ৫০ থেকে ৬০ গজ পর্যন্ত এলাকার ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। সব দোকানপাট বন্ধ রয়েছে। তবে নিচ তলায় ‘জঙ্গিরা’ অবস্থান করায় বাসাটি খালি করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ভেতর থেকে গ্রেনেডও ছুড়ে মারা হয়েছে, ঢাকা থেকে সিলেট যাচ্ছে সোয়াত

আপডেট টাইম : ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭