ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে সেনাবাহিনীর পর্যবেক্ষক দল

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা  ‘আতিয়া মহল’  মহল ঘিরে চলা অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি পর্যবেক্ষক দল।
শুক্রবার রাত ৮টার দিকে সেনাবাহিনীর পর্যবেক্ষক দলটি ঘটনাস্থলে পৌঁছে।
সিলেট এসএমপির কমিশনার গোলাম কিবরিয়া  সাংবাদিকদের জানান, ‘শিববাড়ি এলাকার পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে পাশের ভবন থেকে ২২ জনকে বাড়ি ছেড়ে নিরাপদে চলে যাওয়ার জন্য বলা হয়েছে।
এদিকে শুক্রবার বিকেল চারটা ৫০ মিনিটে দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার ‘জঙ্গি আস্তানায়’ পৌঁছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত। সোয়াত ঘটনাস্থলে পৌঁছানোর পরই অভিযানের পরিকল্পনা শুরু হয়েছে।
এর আগে এই সোয়াত সদস্যদের আসার আহ্বান জানিয়েছিল ভেতরে থাকা সন্দেহভাজন জঙ্গি সদস্যরা। পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণের আহ্বানের জবাবে দুপুর দেড়টার পরে এক নারী উচ্চকণ্ঠে বলেন, ‘তাড়াতাড়ি সোয়াত পাঠান। দেরি করছেন কেন? আমাদের সময় কম।’
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে সেনাবাহিনীর পর্যবেক্ষক দল

আপডেট টাইম : ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭