ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুর্মিটোলা হাসপাতালে মিজু আহমেদের মরদেহ

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে মিজু আহমেদের মরদেহ। এখান থেকে লাশের সুরতহাল শেষে তার নিজ বাসভবন পান্থপথে নেওয়া হবে। মৃত্যুর খবর পেয়ে কুর্মিটোলায় জড়ো হয়েছেন, ওমর সানি, মিশা সওদাগার, নায়ক রিয়াজ, আমিন খানসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা অভিনেতা ওমর সানি বলেন, মৃত্যুর খবর পেয়েই আমরা হাসপাতালে ছুটে এসেছি। এখান থেকে লাশ নিয়ে যাওয়া হবে পান্থপথে।

অভিনেতা মিশা শওদাগার বলেন, আমি প্রথমে কাজী হায়াত ভাইয়ের কাছে খবর পাই যে মিজু আহমেদ ভাই স্ট্রোক করেছেন। আমরা পথিমধ্যে মৃত্যুর খবর পাই।

আজ দিনাজপুরের স্বপ্নপুরীতে নতুন একটি ছবির শুটিং এর জন্য রওনা দেন এই অভিনেতা। বিমানবন্দর স্টেশনের নিকট ট্রেন পৌঁছলে তিনি হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

কুর্মিটোলা হাসপাতালে মিজু আহমেদের মরদেহ

আপডেট টাইম : ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০১৭