ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে হু হু করে বাড়ছে নদীর পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী বিবাহবিচ্ছেদে যা পেয়েছিলেন শেখ হাসিনা কন্যা পুতুল দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : জামায়াত আমির ২০২৬ ফুটবল বিশ্বকাপ কে জিতবে বিশ্বকাপ? সুপার কম্পিউটার দিল ভবিষ্যদ্বাণী চট্টগ্রামে শনিবারের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত রাতে ভাত খাওয়া ভালো না ক্ষতি, কী বললেন পুষ্টিবিদ ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি ১০ নির্দেশনা চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা

পহেলা বৈশাখে এ্যানি ও আমান

জনপ্রিয় সংগীতশিল্পীরা পহেলা বৈশাখে শ্রোতাদের নানা স্বাদের গান উপহার দেন। সেই সঙ্গে যুক্ত হয় গানের মিউজিক ভিডিও। তেমনই একটি পহেলা বৈশাখের বিশেষ গানে মডেল হিসেবে একসঙ্গে কাজ করেছেন মডেল-অভিনেত্রী এ্যানি খান ও চিত্রনায়ক আমান রেজা। এ প্রসঙ্গে এ্যানি খান মানবজমিনকে বলেন, বেলাল খানের গাওয়া এ গানের শিরোনাম ‘বল না তুই কোথায়’। সিলেটের শ্রীমঙ্গলের বেশ সুন্দর কিছু লোকেশনে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। লাইভ টেকনোলজির ব্যানারে ও অনন্য মামুনের পরিচালনায় এ গানটিতে আমার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন আমান ভাই। অনন্য মামুন বলেন, বেশ যত্ন নিয়ে এ কাজটি করা হয়েছে। আমার বিশ্বাস, পহেলা বৈশাখের নতুন এ গানটি দর্শক ও শ্রোতারা পছন্দ করবেন। উল্লেখ্য, উপস্থাপনা নিয়ে  বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী-মডেল এ্যানি খান। দেশের চারটি চ্যানেলে পাঁচটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। অন্যদিকে আমান রেজা নিয়মিত চলচ্চিত্রে কাজ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সুনামগঞ্জে হু হু করে বাড়ছে নদীর পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

পহেলা বৈশাখে এ্যানি ও আমান

আপডেট টাইম : ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭