ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

ছাত্রলীগের দুই সাধারণ সম্পাদককে বহিষ্কার

ছাত্রলীগের দুই সাধারণ সম্পাদককে বহিষ্কারদলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মচারি ও একদল যুবকের দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতেই তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হলো।
দেলোয়ার হোসেন শাহাজাদা বলেন, দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।
গুলিস্থানে বৃহস্পতিবার অবৈধ দোকান উচ্ছেদের সময় ডিএসসিসি কর্মচারিদের সঙ্গে একদল যুবকের সংঘর্ষের সময় সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে পিস্তল ও রিভলবার হাতে দেখা যায়। তাদের একজনকে ফাঁকা গুলি ছুড়তেও দেখা যায়। তবে পরে সাব্বির হোসেন দাবি করেন, তিনি সেখানে গেলেও তার সঙ্গে কোনো অস্ত্র ছিল না।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

ছাত্রলীগের দুই সাধারণ সম্পাদককে বহিষ্কার

আপডেট টাইম : ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬