ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার সোহানের নতুন ইনিংস শুরু

বাঙালী কণ্ঠ ডেস্কঃ   জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুক্রবার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাতীয় ক্রিকেট দলের সদস্য কাজী নুরুল হাসান সোহান। জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এই ক্রিকেটারের বিবাহোত্তর সংবর্ধ্বনায়।
ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে তাসনিম ইসলাম লিসার সাথে সোহানের পরিচয় দীর্ঘদিনের। স্কুল ও কলেজ একই সাথে পার করেছেন এই জুটি। ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশে দেশ ছাড়ার আগেই বাগদানটা সেড়ে ফেলেছিলেন তারা।
বিয়ের খুলনা ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোহানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতি ছিল স্বাভাবিকভাবেই। ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান। এছাড়াও নগরীর রাজনৈতিক ও সামাজিক অনেক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাত ৮টার দিকে অতিথিরা আসতে শুরু করলেও ক্রিকেটাররা কিছুটা দেরিতেই আসেন। শুরুতেই আসেন মাহমুদল্লাহ রিয়াদ। এরপর আসেন জাতীয় দলের ম্যানেজান খালেদ মাহমুদ সুজন, জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, মুস্তাফিজ, ইমরুল কায়েস। এরপরই মঞ্চে এসে সোহান-লিসাকে অভিনন্দন জানান স্বস্ত্রীক মাশরাফি, স্বস্ত্রীক শাহরিয়ার নাফিসসহ অন্যান্যরা।
তবে কয়েকজন ক্রিকেটার আসতে পারেননি এই অনুষ্ঠানে। সিঙ্গাপুরে পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন ওপেনার তামিম ইকবাল, একটি প্রতিযোগিতার অংশ হিসেবে স্বপরিবারে চীনে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া নিজের বাড়িতে সময় কাটাচ্ছেন সাব্বির রহমান ও ফাস্ট বোলার তাসকিন আহমেদ বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন ইন্দোনেশিয়ার বালিতে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

জাতীয় দলের ক্রিকেটার সোহানের নতুন ইনিংস শুরু

আপডেট টাইম : ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭