ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভয়মুক্ত ভোটের নিশ্চয়তা সেনাবাহিনীর ভূমিকায় গণতন্ত্রের নিরাপত্তা সময় নষ্ট না করে নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান তারেক রহমানের তফসিলের পর বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ–আন্দোলন নিয়ন্ত্রণ করবে সরকার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, পদত্যাগের গুঞ্জন ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে : মমতা প্রাথমিকে শীতকালীন ছুটি বাতিল করে পরীক্ষা নেওয়ার নির্দেশ ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল টাঙ্গাইলের শাড়ি বুননশিল জামায়াতের মুখে মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী লীগ: নাসীরুদ্দীন পাটওয়ারী মানসম্পন্ন কন্টেন্ট নির্মিত হলে দেশের চলচ্চিত্র আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে: তথ্য উপদেষ্টা ৪ দিন আগে চাকরি পান গৃহকর্মী, হত্যার দিন দুই ঘণ্টা ফ্ল্যাটে

বাংলাদেশে আসছেন মার্গারিটা মামুন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ এ বছরই বাংলাদেশে আসার পরিকল্পনা করেছেন রিও অলিম্পিকে স্বর্ণজয়ী জিমন্যাস্ট বাংলাদেশী বংশোদ্ভূত মার্গারিটা মামুন। বাবা বাংলাদেশি হওয়ায় পিতৃভূমির টানে এদেশে আসার কথা জানিয়েছেন এ অ্যাথলেট। চলতি বছরের অক্টোবর কিংবা নভেম্বরে বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন জিমন্যাস্ট মার্গারিটা মামুন।
তার মা রাশিয়ান হলেও বাবা বাংলাদেশী। বাবা মারা যাওয়ার পর পৈতৃক ভূমি ভ্রমণের কথা জানিয়েছেন তিনি। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে আসলে বাবার মৃত্যুর পর এটাই হবে তার এ দেশ সফর। রিও অলিম্পিক-২০১৬ তে রিদমিক জিমন্যাস্টে সেরাটার জন্য স্বর্ণপদক জেতেন মার্গারিটা মামুন। স্বর্ণ জয়ের পাশাপাশি অলিম্পিকে নতুন রেকর্ড গড়ে তার পারফরম্যান্স। রিও অলিম্পিকে ৭৬.৪৮৩ স্কোর নিয়ে রেকর্ড গড়েন ২১ বছর বয়সী এ অ্যাথলেট। তার এ এম কৃতির মাত্র ছয় দিন পর মস্কোতে মারা যান বাবা আবদুল্লাহ আল মামুন।
পাকস্থলির ক্যান্সারের আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন মেরিন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন। বাংলাদেশ সফর নিয়ে গালফ নিউজকে মার্গারিটা মামুন বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি সেখানে (বাংলাদেশ) গিয়ে বাবার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করব। তার মৃত্যুর পর সেখানে এটাই আমার প্রথম সফর হতে পারে। বাসস।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ভয়মুক্ত ভোটের নিশ্চয়তা সেনাবাহিনীর ভূমিকায় গণতন্ত্রের নিরাপত্তা

বাংলাদেশে আসছেন মার্গারিটা মামুন

আপডেট টাইম : ০২:২২ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭