ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সময় নষ্ট না করে নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান তারেক রহমানের তফসিলের পর বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ–আন্দোলন নিয়ন্ত্রণ করবে সরকার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, পদত্যাগের গুঞ্জন ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে : মমতা প্রাথমিকে শীতকালীন ছুটি বাতিল করে পরীক্ষা নেওয়ার নির্দেশ ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল টাঙ্গাইলের শাড়ি বুননশিল জামায়াতের মুখে মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী লীগ: নাসীরুদ্দীন পাটওয়ারী মানসম্পন্ন কন্টেন্ট নির্মিত হলে দেশের চলচ্চিত্র আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে: তথ্য উপদেষ্টা ৪ দিন আগে চাকরি পান গৃহকর্মী, হত্যার দিন দুই ঘণ্টা ফ্ল্যাটে

মিরপুরে শরীফের হ্যাটট্রিক

বয়স বাড়লেও বলের ধার একটুও কমেনি পেসার মোহাম্মদ শরীফের। তারই একটি নিদর্শন পাওয়া গেল বুধবার মিরপুর শের-ই-বাংলায়।

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে বুধবার ৮৮তম লিস্ট ‘এ’ ম্যাচ খেলতে নেমে শরীফ পেয়েছেন হ্যাটট্রিকের স্বাদ। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি বাংলাদেশের সপ্তম হ্যাটট্রিক (আন্তর্জাতিক ম্যাচসহ)।

এর আগে ঢাকা লিগে গাজী ট্যাংকের (বর্তমানে লিজেন্ডস অব রূপগঞ্জ) রুবেল হোসেন বিকেএসপিতে ব্রাদার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ২০১৩ সালে। একই বছর বগুড়াতে তাপস বৈশ্য প্রাইম ব্যাংকের হয়ে হ্যাটট্রিক করেছিলেন কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে।

এ ছাড়া আন্তর্জাতিক ওয়ানডেতে তাইজুল ইসলাম, শাহাদাত হোসেন ও আব্দুর রাজ্জাক জিম্বাবুয়ের বিপক্ষে এবং রুবেল হোসেন নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন।

বুধবার মিরপুরে শেখ জামালের বিপক্ষে ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন শরীফ। প্রথম তিন ওভারে খরচ করেন ২০ রান। বৃষ্টির কারণে ৩৮ ওভারে নেমে আসা ম্যাচে ২৮তম ওভারে দ্বিতীয় স্পেল শুরু করেন শরীফ। দ্বিতীয় স্পেলের প্রথম দুই ওভারে আরো ১২ রান দেন ডানহাতি এ পেসার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সময় নষ্ট না করে নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান তারেক রহমানের

মিরপুরে শরীফের হ্যাটট্রিক

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০১৬