ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

২০১১ সালের পর মন্ট্রিয়ালে প্রথম ম্যাচ খেলবেন ফেদেরার

বাঙালী কণ্ঠ নিউজঃ  গত মাসে উইম্বলডনে রেকর্ড ১৯ গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব অর্জনকারী বিশে^র তিন নম্বর খেলোয়াড় রজার ফেদেরার আগামী সপ্তাহে মন্ট্রিয়ালে শুরু হওয়া রজার্স কাপে খেলার ঘোষণা দিয়েছেন।
এর মাধ্যমে ৩৫ বছর বয়সী এই সুইস তারকা ইউএস ওপেনের আগে নিজের প্রস্তুতিটা বেশ ভালভাবেই সেরে নিতে চাচ্ছেন। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। ২০১১ সালে সর্বশেষ মন্ট্রিয়ালে খেলেছিলেন ফেদেরার। প্রতি বছরই কানাডিয়ান এই হার্ড কোর্ট ইভেন্ট মন্ট্রিয়াল ও টরন্টোতে অনুষ্ঠিত হয়। এ সম্পর্কে ফেদেরার বলেছেন, দীর্ঘদিন পরে এখানে ফিরে আসতে পেরে আমি দারুণ খুশী। ২০১৭ সালটা আমার ক্যারিয়ারর অন্যতম স্মরণীয় একটি বছর, আমি এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।
চলতি বছর ফেদেরার পঞ্চমবারের মত অস্ট্রেলিয়ান ওপেন ও অষ্টমবারের মত উইম্বলডনের শিরোপা ঘরে তুলেছেন। এছাড়াও ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি ও হল মাস্টার্সের শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছেন। সর্বশেষ ২০০৪ ও ২০০৬ সালে তিনি টরন্টোতে রজার্স কাপ শিরোপা জিতেছিলেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

২০১১ সালের পর মন্ট্রিয়ালে প্রথম ম্যাচ খেলবেন ফেদেরার

আপডেট টাইম : ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭