ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ হাজার ৪শ’ হেক্টর জমিতে পান চাষ, পেশায় ৩৯ হাজার চাষি, জড়িত লক্ষাধিক মানুষ ঐতিহাসিক সেই জাতীয় পতাকা তারেক রহমানের হাতে তুলে দিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি প্রার্থী মুন্সির মনোনয়ন বাতিল, হাসনাতের বহাল প্রার্থিতা প্রত্যাহার লুৎফুজ্জামান বাবরের স্ত্রী শ্রাবণীর কান্না আর আর্তনাদে ভারি চীন-মৈত্রী, কাঁদলেন তারেক রহমানও খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক : ড. মঈন খান পে স্কেলের জন্য বরাদ্দ ২২ হাজার কোটি টাকা, বাস্তবায়ন হবে কবে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন

টাইব্রেকারে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

বাঙালী কণ্ঠ নিউজঃ  সাফল্যে মোড়ানো একটি মৌসুম শেষে এবার প্রাক-মৌসুম প্রস্তুতিটা মোটেও ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে শেষ তিন ম্যাচের সবকটিতেই হেরেছে ইউরোপের জায়ান্ট ক্লাবটি। তবে বুধবার মেজর লিগের এমএলএস অল-স্টারকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে জয়ে ফিরেছে জিনেদিন জিদানের দলটি।

যুক্তরাষ্ট্রের শিকাগোতে এমএলএস অলস্টারসের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে হারের ক্ষোভ নিয়ে এ ম্যাচে মাঠে নামে তারা। যুক্তরাষ্ট্রে এই প্রীতি ম্যাচেও জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ ব্যবধানে সমতায় ছিল দু’দল। পরে পেনাল্টি শুটআউটে জয়ের দেখা পায় গ্যালাকটিকোরা।

শুরুতে নির্ধারিত সময়ের ৫৯ মিনিটে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন বোরজা মেওরালা। তবে ৮৭ মিনিটে স্বাগতিক দলের ডাওয়ার ওই গোলের শোধ দিয়ে দেন। নির্ধারিত বাকি সময়ে আর গোল না হওয়ায় নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই ৪-২ ব্যবধানে জয় পায় রিয়াল।

পেনাল্টি শুট আউটে এমএলএস অল-স্টারের খেলোয়াড়রা নিজেদের প্রথম দুটি শটই মিস করেন। তবে রিয়ালের হয়ে করিম বেনজেমা, গ্যারেথ বেল, কোভাসিস ও মার্সেলোর সফল লক্ষ্যভেদে রিয়ালের জয় নিশ্চিত হয়। প্রাক-মৌসুম প্রস্তুতির শুরুর ম্যাচগুলো হারলেও যুক্তরাষ্ট্রে এই ম্যাচে জয় দিয়ে শেষ করতে পারায় সান্তনা নিয়ে ঘরে ফিরতে পারবে জিদানের শিষ্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১ হাজার ৪শ’ হেক্টর জমিতে পান চাষ, পেশায় ৩৯ হাজার চাষি, জড়িত লক্ষাধিক মানুষ

টাইব্রেকারে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

আপডেট টাইম : ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭