ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বদলে যেও না, ভালোবাসি ছোট ভাই

বাঙালী কণ্ঠ নিউজঃ  মেসির পর এবার বিদায়ী সতীর্থকে শুভকামনা জানালেন লুইস সুয়ারেজ। বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিতে যাওয়া নেইমারকে শুভকামনা জানিয়ে টুইট করেছেন তিনি।

নেইমারকে তার বাইআউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিয়ে দলে টানতে যাচ্ছে পিএসজি। বুধবার বাবা ও প্রতিনিধির সঙ্গে বার্সেলোনার অনুশীলনে এসে ন্যুক্যাম্প ছাড়ার ইচ্ছার কথা জানান ব্রাজিলের এ খেলোয়াড়।

এর কয়েক ঘণ্টা পর ইনস্টাগ্রামে নেইমারকে শুভকামনা জানান বার্সেলোনার সবচেয়ে বড় তারকা মেসি।

উরুগুয়ে স্ট্রাইকারও ইনস্টাগ্রামে সতীর্থকে বিদায় জানিয়েছেন লেখেন, ‘বন্ধু আমার, আগামীর সবকিছুর জন্য মঙ্গল কামনা করছি। তোমার সমর্থন, তোমার সঙ্গে থেকে আমি যা কিছু শিখেছি ও একসঙ্গে আমরা যেসব দারুণ মুহূর্ত কাটিয়েছি- সে সবের জন্যও তোমাকে ধন্যবাদ। কখনো বদলে যেও না, তোমাকে ভালোবাসি ছোট ভাই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বদলে যেও না, ভালোবাসি ছোট ভাই

আপডেট টাইম : ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭