ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল : পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ২০৩০ সালের মধ্যে বিশ্বে বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ।

শুক্রবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাঠাগার আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় যুব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। আমরা টেলিযোগাযোগ ও বিদ্যুৎ খাতে সাফল্য লাভের পর আইসিটি খাতে বিপ্লব ঘটাতে চলেছি। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন সকল ক্ষেত্রে আইসিটির সফল ব্যবহার ঘটিয়েছি। সরকারি অফিসে আমরা কাগজের ব্যবহার তুলে অললাইন ব্যবস্থা চালু করেছি। এখন সকল অফিসিয়াল কাজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে সকল সরকারি কাজের টেন্ডার অনলাইনে হবে। আমরা সকল ক্ষেত্রে আইসিটি বিপ্লব ঘটাতে চাই।

কুমিল্লা বিভাগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সময়ের ব্যাপার মাত্র। বলতে গেলে কুমিল্লা বিভাগতো হয়ে গেছে। বিপিএল এ খেলতে হলে বিভাগীয় দল লাগে। বিপিএল এ বিভাগীয় দল হিসেবেই তো কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, আইটি ব্যক্তিত্ব মোস্তফা জব্বার প্রমুখ।

সম্মেলনের আহ্বায়ক আরফানুল হক রিফাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ধান গবেষক ড. মাকসুদুল হক ও জাতীয় সুটার ইকবাল ইসলামসহ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল : পরিকল্পনা মন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬